BD SYLHET NEWS
সিলেটবুধবার, ২১শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৭:৪৬
আজকের সর্বশেষ সবখবর

সিলেট সীমান্তে ৭২ লাখ টাকার চোরাই পণ্য জব্দ


জানুয়ারি ১১, ২০২৫ ১:৫৯ অপরাহ্ণ
Link Copied!

বিডিসিলেট প্রতিবেদক : সিলেট ও সুনামগঞ্জের বিভিন্ন সীমান্ত থেকে ৭২ লাখ ৩৬ হাজার ৫৮০ টাকার বিপুল পরিমাণ মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শনিবার (১১ জানুয়ারি) বিজিবি সিলেট ৪৮ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিজিবি সিলেট ও সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকায় প্রতাপপুর, পান্তুমাই, সংগ্রাম, সোনারহাট, বিছনাকান্দি, লাফার্জ, নোয়াকোট এবং কালাইরাগ বিওপির জওয়ানরা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায়। এ সময় ভারত থেকে চোরাই পথে আসা বিপুল পরিমান ভারতীয় কমলা, চিনি, চকলেট, মহিষের মাংস, বিয়ার, মদ, বাংলাদেশ থেকে পাচারকালে রসুন এবং শিং মাছ আটক করা হয়।

জব্দকৃত মালামালের আনুমানিক বাজারমূল্য ৭২ লাখ ৩৬ হাজার ৫৮০ টাকা বলে জানিয়েছেন বিজিবি।

সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ হাফিজুর রহমান বলেন, উর্ধ্বতন সদরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকার অভিযান পরিচালনা করে চোরাচালানী মালামাল জব্দ করা হয়। আটককৃত চোরাচালানী মালামাল সমূহের বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।