BD SYLHET NEWS
সিলেটমঙ্গলবার, ১২ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ১২:৫০
আজকের সর্বশেষ সবখবর

সিলেটে ৬৯ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ


জানুয়ারি ১০, ২০২৫ ২:১৫ অপরাহ্ণ
Link Copied!

বিডিসিলেট প্রতিবেদক : সিলেট ও সুনামগঞ্জের বিভিন্ন সীমান্ত এলাকা থেকে ৬৯ লাখ ৯৭ হাজার ৩৫০ টাকার ভারতীয় পণ্য জব্দ করেছে বিজিবি ৪৮ ব্যাটালিয়নের টহল দল।

শুক্রবার (১০ জানুয়ারী) সিলেটের পান্থুমাই, তামাবিল, নোয়াকোট, সংগ্রাম, সোনারহাট, বিছনাকান্দি, প্রতাপপুর, লবিয়া, পাথর কোয়ারি ও সুনামগঞ্জের বাংলাবাজার বিওপির টহল দল অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় চিনি, কমলা, থান কাপড়, শীতের কম্বল, জিরা, চকলেট, বিড়ি, মদ এবং বাংলাদেশ থেকে পাচারকালে রসুন ও শিং মাছ জব্দ করা হয়। এসময় চোরাচালানকৃত পণ্য পরিবহনে ব্যবহৃত কয়েকটি নৌকা আটক করা হয়।

আটককৃত পণ্যের বাজার মূল্য প্রায় ৬৯ লাখ ৯৭ হাজার ৩৫০ টাকা।

বিজিবি ৪৮ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মো. হাফিজুর রহমান জানিয়েছেন, সীমান্তে নিরাপত্তা নিশ্চিত ও চোরাকারবার বন্ধে বিজিবির অভিযান অব্যাহত রয়েছে।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।