BD SYLHET NEWS
সিলেটবুধবার, ২১শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৭:১২
আজকের সর্বশেষ সবখবর

থানা থেকে পালালেন আ’ট’ক হওয়া সাবেক ওসি


জানুয়ারি ১০, ২০২৫ ১২:২৬ পূর্বাহ্ণ
Link Copied!

বিডি সিলেট ডেস্ক:: ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উত্তরা পূর্ব থানা থেকে পালিয়ে গেছেন গ্রেফতার হওয়া একই থানার সাবেক অফিসার ইনচার্জ (ওসি) শাহ আলম। এ ঘটনায় থানায় কর্তব্যরত এএসআইকে তাৎক্ষণিকভাবে সাসপেন্ড করা হয়েছে।

ডিএমপি সূত্রে জানা গেছে, গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় হত্যাসহ একাধিক মামলার আসামি ছিলেন শাহ আলম। গত পহেলা আগস্ট উত্তরা পূর্ব থানায় যোগদান করেছিলেন।

বুধবার (৮ জানুয়ারি) মধ্যরাতে কুষ্টিয়া পুলিশ লাইনস থেকে তাকে গ্রেফতার করেছিল উত্তরা পূর্ব থানার একটি দল। কিন্তু এরপর সেখান থেকে ঢাকা আনলেও কয়েক ঘণ্টাও আটকে রাখা যায়নি তাকে। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) দুপুরে থানা-পুলিশের হেফাজত থেকে পালিয়েছেন তিনি।

উত্তরা-পূর্ব থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল করিম জানান, একজন পুলিশ কর্মকর্তা থানা থেকে পালিয়ে গেছেন বলে শুনেছি। তবে এ বিষয়ে নির্দেশনা দেওয়া আছে ওসির সঙ্গে কথা বলার ব্যাপারে।

ডিএমপি সূত্রে জানা গেছে, গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় হত্যাসহ একাধিক মামলার আসামি ছিলেন শাহ আলম। গত পহেলা আগস্ট উত্তরা পূর্ব থানায় যোগদান করেছিলেন।

বুধবার (৮ জানুয়ারি) মধ্যরাতে কুষ্টিয়া পুলিশ লাইনস থেকে তাকে গ্রেফতার করেছিল উত্তরা পূর্ব থানার একটি দল। কিন্তু এরপর সেখান থেকে ঢাকা আনলেও কয়েক ঘণ্টাও আটকে রাখা যায়নি তাকে। আজ বৃহস্পতিবার (৯ জানুয়ারি) দুপুরে থানা-পুলিশের হেফাজত থেকে পালিয়েছেন তিনি।

উত্তরা-পূর্ব থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল করিম জানান, একজন পুলিশ কর্মকর্তা থানা থেকে পালিয়ে গেছেন বলে শুনেছি। তবে এ বিষয়ে নির্দেশনা দেওয়া আছে ওসির সঙ্গে কথা বলার ব্যাপারে।

এ বিষয়ে জানতে চাইলে ডিএমপির উপ পুলিশ কমিশনার পদমর্যাদার এক কর্মকর্তা সাবেক ওসি শাহ আলম পালিয়ে যাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, পালিয়ে যা কর্মকর্তা একজন ইন্সপেক্টর তার নাম শাহ আলম। তিনি উত্তরা পূর্ব থানার সাবেক ওসি। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় গত ২ সেপ্টেম্বর তার বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করা হয়েছিল। ওই মামলায় গতরাতে তাকে গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার তাকে আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছিল। এমন সময় তিনি কৌশলে পালিয়ে যান।

বিষয়টি জানার পর থেকে তাকে পুনরায় গ্রেপ্তারের প্রক্রিয়া চলছে। এ ঘটনার দায়িত্বের অবহেলা কারণে দায়িত্বরত এএসআইকে সাসপেন্ড করা হয়েছে। তবে সাসপেন্স করা এএসআই এর নাম তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি তিনি।

 

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।