BD SYLHET NEWS
সিলেটবুধবার, ২১শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৬:৪৮
আজকের সর্বশেষ সবখবর

সিলেটে জুয়েলারি দোকান থেকে ২৫০ ভরি স্বর্ণ চুরি!


জানুয়ারি ৯, ২০২৫ ৬:৫৪ অপরাহ্ণ
Link Copied!

বিডি সিলেট ডেস্ক:: সিলেট নগরীর অভিজাত শপিং মল ‘আল হামরা শপিং সিটি’র একটি জুয়েলারি দোকানে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। চোরেরা ওই জুয়েলারি দোকান থেকে প্রায় ২৫০ ভরি স্বর্ণ চু’রি করে নিয়ে গেছে বলে অভিযোগ করেছেন ওই জুয়েলারি দোকানের স্বত্বাধিকারী।

জানা যায়, বুধবার দিবাগত ( ৯ জানুয়ারি) রাত অথবা বৃহস্পতিবার সকালের কোনো এক সময়ে আল হামরা শপিং সিটির চতুর্থ তলার নুরানি জুয়েলারি নামক দোকানের (নং-৪৩১, ৪৩৩ ও ৪৩৫) শাটারের তালা ভেঙে এসব স্বর্ণ চু’রি করে নিয়ে যায়। যাওয়ার সময় চোর’চক্র দোকানে নতুন তালা লাগিয়ে দিয়ে যায়।

সকালে দোকানের মালিক-কর্মচারীরা এসে বিষয়টি দেখতে পেয়ে নতুন তালা ভেঙে ঢুকে স্বর্ণ চুরির বিষয়টি অবগত হন। খবর পেয়ে পুলিশ এসে ঘটনাস্থল পরিদর্শন করেছে।

নুরানি জুয়েলারির স্বত্বাধিকারী দেওয়ান মো. জাবেদ চৌধুরী গণমাধ্যমকে বলেন- দোকানে প্রায় আড়াই শ ভরি স্বর্ণ ছিলো, সব নিয়ে গেছে চোরেরা। যাওয়ার সময় শার্টারে নতুন তালা লাগিয়ে গেছে।

তিনি বলেন- দোকানে সিসিটিভি ক্যামেরা ছিলো। কিন্তু চোরেরা যাওয়ার সময় সিসিটিভ ক্যামেরার ডিভিআর নিয়ে যায়। যার ফলে চোর বা চোরেদের এখন পর্যন্ত শনাক্ত করা যাচ্ছে না। তবে পুলিশ শপিং মলের অন্যান্য সিসিটিভ ক্যামেরার ফুটেজ সংগ্রহ করছে।

এবিষয়ে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মিডিয়া অফিসার অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন- প্রায় আড়াই শ ভরি স্বর্ণ চুরি হয়েছে বলে দোকানটির মালিক মৌখিকভাবে অভিযোগ করেছেন। পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে।

 

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।