BD SYLHET NEWS
সিলেটসোমবার, ১১ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৩:৩২
আজকের সর্বশেষ সবখবর

সুনামগঞ্জ সীমান্তে ৩১ লাখ টাকার ভারতীয় পণ্য আটক


জানুয়ারি ৫, ২০২৫ ২:৩৯ অপরাহ্ণ
Link Copied!

বিডিসিলেট ডেস্ক : সুনামগঞ্জ সীমান্তের ৫টি বিওপি এলাকায় পৃথক অভিযানে বিপুল পরিমাণ ৩১ লাখ ৫ হাজার ২৮০ টাকার ভারতীয় পণ্য আটক করেছে বিজিবি

রবিবার (৫ জানুয়ারি) সুনামগঞ্জ ২৮ বিজিবির অধিনায়ক লে. কর্নেল একে এম জাকারিয়া কাদির জানান এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সুনামগঞ্জের সীমান্তবর্তী চিনাকান্দি বিওপি থেকে ৪৪০ বস্তা চিনি, মাটিরাবনে ১টি গরু, ছাড়াগাঁওয়ে ৩৪৬ বোতল ভারতীয় মদ, বনগাঁ থেকে ১১ বোতল ভারতীয় মদ, ট্যাকেরঘাটে ১ হাজার কেজি কয়লা, পেকপাড়ায় ৪টি গরু, লাউয়েরগড়ে ৩৫০ কেজি ফুসকা, চিনাকান্দি থেকে ২৯৫০ চিনি ও ৩০০ কেজি কমলা এবং একটি পিককাপ, মাছিমপুরে ৮৫০ চিনি আটক করা হয়।

আটককৃত মালামালের বর্তমান বাজার মূল্য প্রায় ৩১ লাখ ৫ হাজার ২৮০ টাকা।

সুনামগঞ্জ ২৮ বিজিবির অধিনায়ক লে. কর্নেল একে এম জাকারিয়া কাদির বলেন, আটককৃত ভারতীয় বিভিন্ন মালামাল জেলা শুল্ক কার্যালয় এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে জমা দেওয়া হয়েছে। একই সঙ্গে সীমান্ত এলাকায় বিজিবির তৎপরতা অব্যাহত রয়েছে।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।