BD SYLHET NEWS
সিলেটবুধবার, ২১শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৬:১৬
আজকের সর্বশেষ সবখবর

তাহসানের বিয়ের খবরে ছবি দিলেন মিথিলাও


জানুয়ারি ৪, ২০২৫ ৭:৫৩ অপরাহ্ণ
Link Copied!

বিনোদন ডেস্ক : দ্বিতীয়বারের মতো সংসার জীবনে প্রবেশ করলেন জনপ্রিয় গায়ক-অভিনেতা তাহসান খান। যুক্তরাষ্ট্রপ্রবাসী মেকওভার আর্টিস্ট রোজা আহমেদের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন তাহসান খান। তাহসানও জানালেন, বিয়ে করেছেন তিনি।

শনিবার (৪ জানুয়ারি) সকালে দেশের এক সংবাদমাধ্যমকে তাহসান বলেন, ‘হ্যাঁ, বিয়ে করেছি।

কোনো আনুষ্ঠানিকতাও করা হয়নি। একটা ঘরোয়া আয়োজন ছিল, সেখানে এ ছবিগুলো তোলা। আজ (শনিবার) সন্ধ্যায় বিস্তারিত জানাব।’

শনিবার সকাল থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে তাহসানকে নতুন জীবনের জন্য শুভেচ্ছা জানাচ্ছেন ভক্ত অনুরাগীরা।

তবে এমন খবরের দিনে তাহসানের সাবেক স্ত্রী রাফিয়াথ রশিদ মিথিলাও একটি ছবি পোস্ট করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। মেয়ে আইরা তেহরীম খানের সঙ্গে একটি মিরর সেলফি নিজের ফেসবুক স্টোরিতে আপলোড করেছেন মিথিলা। সৃজিতের সঙ্গে মিথিলার বিয়ের খবর প্রকাশ্যে আসার পর তাহসানও মেয়ের সঙ্গে ছবি পোস্ট করেছিলেন। সেই একই দৃশ্যের পুনরাবৃত্তি ঘটল আজ।

এদিকে স্ত্রী রোজা আহমেদ সম্পর্কে তাহসান গণমাধ্যমে জানিয়েছেন, রোজা নিউ ইয়র্ক ইউনিভার্সিটি থেকে কসমেটোলজির ওপর পড়াশোনা করেছেন। পড়াশোনা শেষ করে তিনি কসমেটোলজি লাইসেন্স গ্রহণ করেন এবং পরবর্তী সময়ে নিউ ইয়র্কের কুইন্সে রোজাস ব্রাইডাল মেকওভার প্রতিষ্ঠা করেন। তিনি একজন উদ্যোক্তা বলেও জানান তাহসান।

প্রায় ১৮ বছর আগে ২০০৬ সালের ৭ আগস্ট বিবাহবন্ধনে আবদ্ধ হন তাহসান খান ও অভিনেত্রী মিথিলা। এরপর ২০১৩ সালের ৩০ জুলাই তারা কন্যাসন্তানের মা-বাবা হন।

পরে ২০১৭ সালের ৪ অক্টোবর বিচ্ছেদের ঘোষণা দেন তাহসান। নিজের অফিশিয়াল ফেসবুক পেজ থেকে এদিন দুপুরে তাহসান ও মিথিলা যৌথভাবে তাদের বিবাহবিচ্ছেদের ঘোষণা দেন। সাবেক এই দম্পতির বিচ্ছেদের বিষয়টি তাদের অনেক ভক্ত সহজভাবে মেনে নিতে পারেননি। পরে মিথিলা ভারতের চলচ্চিত্র নির্মাতা সৃজিতকে বিয়ে করেন।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।