BD SYLHET NEWS
সিলেটবৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৪:৪৯
আজকের সর্বশেষ সবখবর

হঠাৎ টি-টোয়েন্টি দলে নাহিদ রানা


ডিসেম্বর ১৫, ২০২৪ ৭:০৫ অপরাহ্ণ
Link Copied!

ক্রীড়া ডেস্ক : লিটন দাসকে অধিনায়ক করে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের জন্য ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা হয়েছিল আগেই। এবার হঠাৎ করে সে তালিকায় যুক্ত করা হলো পেসার নাহিদ রানাকে।

২২ বছর বয়সী এই পেসার এখন পর্যন্ত ৬টি টেস্ট ও তিনটি ওয়ানডে ম্যাচ খেলেছেন। তবে টি-টোয়েন্টিতে এখনো অভিষেকের অপেক্ষায় আছেন।

সাম্প্রতিক সময়ে দারুণ ছন্দে থাকায় এবার ক্যারিবিয়ান দ্বীপে অভিষেক হতেও পারে তার। সেন্ট ভিনসেন্টে আগামী সোমবার ভোরে সিরিজের প্রথম ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ।

সিরিজের বাকি দুই ম্যাচ ১৮ ও ২০ ডিসেম্বর।

বাংলাদেশ স্কোয়াড : লিটন দাস (অধিনায়ক), সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, জাকের আলি অনিক, শামিম পাটোয়ারী, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, তানজিম হাসান সাকিব, হাসান মাহমুদ, রিপন মন্ডল ও নাহিদ রানা।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।