BD SYLHET NEWS
সিলেটমঙ্গলবার, ২২শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৯:২৬
আজকের সর্বশেষ সবখবর

একসঙ্গে ভিসি, প্রো-ভিসি ও ট্রেজারার পেল খুলনা বিশ্ববিদ্যালয়


অক্টোবর ২৩, ২০২৪ ৯:৪৯ অপরাহ্ণ
Link Copied!

বিডিসিলেট ডেস্ক : খুলনা বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য, উপ-উপাচার্য ও ট্রেজারার নিয়োগ দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার (১৭ অক্টোবর) শিক্ষা মন্ত্রণালয় থেকে আগামী ৪ বছরের জন্য তাদের আলাদা আলাদা প্রজ্ঞাপন জারি করে এ তথ্য জানানো হয়েছে।

খুলনা বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন ড. রেজাউল করিম। তিনি বিশ্ববিদ্যালয়টির নগর ও গ্রামীণ পরিকল্পনা ডিসিপ্লিনের অধ্যাপক।

অন্যদিকে, উপ-উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন ড. মো. হারুনুর রশীদ খান। তিনি বিশ্ববিদ্যালয়টির পদার্থবিজ্ঞান ডিসিপ্লিনের অধ্যাপক।

আর ট্রেজারার হিসেবে নিয়োগ পেয়েছেন ড. মো. নুরুন্নবী। তিনি বিশ্ববিদ্যালয়টির বিজনেস এডমিনিস্ট্রেশন ডিসিপ্লিনের অধ্যাপক।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।