BD SYLHET NEWS
সিলেটবৃহস্পতিবার, ৮ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৯:৩২
আজকের সর্বশেষ সবখবর

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে বাংলাদেশি যু্বক নিহত


অক্টোবর ৭, ২০২৪ ৮:১৪ অপরাহ্ণ
Link Copied!

বিডিসিলেট ডেস্ক : যুক্তরাষ্ট্রের নিউ জার্সি অঙ্গরাজ্যের ফেয়ারফিল্ডে বন্দুকধারীর গুলিতে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। নিহত যুবক মো. শাহারিয়ার ইসলাম ওরফে অর্নব (২৮)।

স্থানীয় সময় শুক্রবার (৪ অক্টোবর) ফেয়ারফিল্ডের রামাদা হোটেলে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন এসেক্স কাউন্টি প্রসিকিউটর অফিস।

নিহত মো. শাহারিয়ার ইসলাম ড্রেক্সেল বিশ্ববিদ্যালয়ে ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্ট, আমেরিকান ন্যাশনাল ইউনিভার্সিটিতে তথ্যপ্রযুক্তি এবং চীনের নানজিং বিশ্ববিদ্যালয়ে অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে পড়াশোনা করছিলেন।

জানা যায়, ফেয়ারফিল্ডের বাসিন্দা বাংলাদেশি যুবক শাহারিয়ার রামাদা হোটেলের সামনের টেবিলে ক্লার্ক হিসেবে কাজ করছিলেন। এ সময় রুম বুকিং নিতে আসেন একজন অতিথি। তার সঙ্গে শাহারিয়ারের কথা কাটাকাটি হয়। বিষয়টি সমাধানে ম্যানেজারের কাছে যাওয়ার চেষ্টা করলে শাহারিয়ারকে গুলি করে ওই দুর্বৃত্ত। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তার গ্রামের বাড়ি কিশোরগঞ্জে। তার স্ত্রী ও ৮ মাস বয়সী মেয়ে রয়েছে। ছোট ভাই তানজিল ইসলাম একই এলাকায় থাকেন। তার মা-বাবা বর্তমানে বাংলাদেশে অবস্থান করছেন।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।