BD SYLHET NEWS
সিলেটবৃহস্পতিবার, ৮ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৯:২৬
আজকের সর্বশেষ সবখবর

মালয়েশিয়ায় ২১৪ বাংলাদেশি গ্রেফতার


অক্টোবর ৬, ২০২৪ ৯:১৮ অপরাহ্ণ
Link Copied!

বিডিসিলেট ডেস্ক : মালয়েশিয়ার সেলাঙ্গর রাজ্যে ২১৪ বাংলাদেশিসহ ৬০২ অবৈধ অভিবাসীকে গ্রেফতার করেছে দেশটির অভিবাসন বিভাগ। শনিবার স্থানীয় সময় দুপুর ১২টায় সেলাঙ্গর রাজ্যে একটি সমন্বিত অভিযান চালানো হয়।

এ অভিযানে ১ হাজার ৯১ জন বিদেশির কাগজপত্র যাচাই-বাছাই করে ৬০২ জন নারী ও পুরুষ অভিবাসীকে গ্রেফতার করা হয়। তাদের মধ্যে ২১৪ জন বাংলাদেশি রয়েছে।

সেলাঙ্গর মন্ত্রী দাতু সেরী আমিরুদ্দিন সারি জানিয়েছেন, গ্রেফতার বাংলাদেশিদের মধ্যে ২১৩ জন পুরুষ ও একজন নারী। বাংলাদেশি ছাড়াও অন্য গ্রেফতার কৃতরা ইন্দোনেশিয়া, মিয়ানমার, নেপাল, পাকিস্তান, ভারত, শ্রীলঙ্কা, ফিলিপাইন এবং আলজেরিয়ার নাগরিক। অভিবাসন আইন এবং ব্যক্তি পাচারবিরোধী ও অভিবাসী চোরাচালান আইনের অধীনে তাদের গ্রেফতার করা হয়েছে।

মন্ত্রী জানান, সেলাঙ্গরে বিদেশিদের উপস্থিতি সংখ্যা দেখে এই অভিযান চালানো হয়। কাগজপত্র যাচাই-বাছাই করা ৬০ শতাংশেরও বেশি ছিলেন অবৈধ অভিবাসী।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।