BD SYLHET NEWS
সিলেটবৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৯:৫৫
আজকের সর্বশেষ সবখবর

১৯ রানে হারল বাংলাদেশের মেয়েরা


সেপ্টেম্বর ১৭, ২০২৪ ৫:৫৯ অপরাহ্ণ
Link Copied!

স্পোর্টস ডেস্ক : জাতীয় দলের আদলে গড়া বাংলাদেশ নারীদের ‘এ’ দলের শ্রীলঙ্কা সফরে টানা তিন ম্যাচ জিতে সিরিজ জয় নিশ্চিত করে রেখেছিল বাংলাদেশ। চতুর্থ ম্যাচে এসে থামল জয়রথ। ১৯ রানে হেরেছে বাংলাদেশের মেয়েরা।

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) থ্রুস্টানে চতুর্থ টি-টোয়েন্টিতে শ্রীলঙ্কার দেওয়া ১২৪ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ১০৫ রানে অলআউট হয়েছে বাংলাদেশের মেয়েরা। ফলে ১৫ রানের জয়ে সিরিজে প্রথমবারের মতো সফলতার মুখ দেখল লঙ্কান মেয়েরা।

টস জিতে শ্রীলঙ্কাকে ব্যাটিংয়ে পাঠায় বাংলাদেশ। ৩০ রানের মধ্যেই ৩ উইকেট হারিয়ে চাপে পড়লেও পঞ্চম উইকেটে সাথয়া সান্দিপানি ও পিউমি ওয়াথশালার ৪৭ রানের গুরুত্বপূর্ণ জুটি খেলায় ফেরায় শ্রীলঙ্কাকে।

পিউমি মারুফার বলে এলবিডব্লিউ করে আউট হন ২৯ বলে ২৯ রান করে। সাথয়া অপরাজিত থাকেন ৩৩ বলে ৪৬ রানে। মালশা শেহানির ব্যাটে আসে ২১ রান। নির্ধারিত ২০ ওভারে শ্রীলঙ্কা তোলে ৫ উইকেটে ১২৪ রান। বাংলাদেশের হয়ে মারুফা ও ফাহিমা খাতুন নেন দুটি করে উইকেট।

এই লক্ষ্য তাড়া করতে নেমে দলীয় ২১ রানেই শীর্ষ তিন ব্যাটার বিদায় নেইয় সফরকারীদের। ৩৮ রান করেন উইকেটকিপার ব্যাটার শামীমা সুলতানা। স্বর্ণা আক্তারের ব্যাটে আসে ২৮ রান। কিন্তু তারা কেউই জেতাতে পারেননি বাংলাদেশকে। ১০৫ রানে অলআউট হয়ে শেষ হয় সফরকারীদের ইনিংস।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।