BD SYLHET NEWS
সিলেটমঙ্গলবার, ২৪শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৬:৩২
আজকের সর্বশেষ সবখবর

ফজলুল হক তানুমিয়া ফাউন্ডেশনের দ্বিতীয় মাসিক সভা অনুষ্ঠিত


আগস্ট ১২, ২০২৪ ৮:০৪ অপরাহ্ণ
Link Copied!

বিডিসিলেট ডেস্ক : সিলেটের কৃতি সন্তান গোলাপগঞ্জ উপজেলা পরিষদের সর্বপ্রথম চেয়ারম্যান, দি এইডেড হাইস্কুল প্রাক্তন শিক্ষক (১৯৫১-১৯৯৯) মরহুম আলহাজ্ব মোহাম্মদ ফজলুল হক তানুমিয়া স্মরণে ৬ জুন ২০২৪ বৃহস্পতিবার “ফজলুল হক তানুমিয়া ফাউন্ডেশন” প্রতিষ্ঠা করা হয়। ফজলুল হক তানুমিয়া ফাউন্ডেশনের কার্যক্রমকে গতিশীল করার লক্ষ্যে পরিচালনা কমিটির উদ্যোগে বৃহস্পতিবার (০১ আগষ্ট) গোলাপগঞ্জ উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের ফতেহপুর গ্রামে মরহুম হাজী মেন্দি মিয়ার বাড়ীতে দ্বিতীয় মাসিক সভা অনুষ্ঠিত হয়।

ফজলুল হক তানুমিয়া ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি ও পরিচালনা কমিটির সভাপতি আল-হিলাল আহমদের সভাপতিত্বে এবং প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ এহছানুল হক তাহেরের পরিচালনায় শুরুতে পবিত্র কোরআন শরীফ থেকে তেলাওয়াত করেন পরিচালনা কমিটির সদস্য আল-আইমান আহমদ। সভায় বিভিন্ন মতামত উপস্থাপন করে বক্তব্য রাখেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা উপদেষ্টা মোঃ নিজাম উদ্দিন, পরিচালনা কমিটির সিনিয়র সহ-সভাপতি বদরুল আলম বদরুল, সহ-সভাপতি খছরুজ্জামান খছরু, সহ-সভাপতি লুৎফুল বারী লিটন, সিনিয়র সহ-সাধারণ সম্পাদক জগলু মিয়া, সহ-সাধারণ সম্পাদক লেবু মিয়া, সাংগঠনিক সম্পাদক হাফিজুর রহমান, অর্থ সম্পাদক পারভেজ আহমদ, সহ-অর্থ সম্পাদক হারুন মিয়া, দপ্তর সম্পাদক ছালিক আহমদ, প্রচার সম্পাদক আবিদুর রহমান জুমন, সহ-প্রচার সম্পাদক ইউনুছ মিয়া, সাংস্কৃতিক সম্পাদক ফাহাদুজ্জামান ফুয়াদ, সদস্য মুসলিম মিয়া, নজির মিয়া, মোঃ আব্দুল, ইসমাইল আলী রুবেল, শাকিল আহমদ, আবির আহমদ ও ফখরুল ইসলাম।

সভায় উপস্থিত সদস্যবৃন্দ ফজলুল হক তানুমিয়া ফাউন্ডেশনের দ্বিতীয় মাসিক সভায় ফাউন্ডেশনের যেকোনো সিদ্ধান্ত দ্রæততর সময়ের সাথে গ্রহণের লক্ষ্যে ১১ সদস্য বিশিষ্ট “ইমার্জেন্সি ডিসিশন কমিটি” গঠন করা হয়। ইমার্জেন্সি ডিসিশন কমিটির সদস্যবৃন্দ হলেন আল-হিলাল আহমদ, বদরুল আলম বদরুল, খছরুজ্জামান খছরু, লুৎফুল বারী লিটন, মোহাম্মদ এহছানুল হক তাহের, জগলু মিয়া, লেবু মিয়া, হাফিজুর রহমান, আবুল মিয়া (আবুল মিয়ার অনুপস্থিতিতে মুসলিম মিয়া), হারুন মিয়া ও ইউনুছ মিয়া। উপস্থিত সদস্যদের মতামতের পরিপ্রেক্ষিতে এলাকার অসহায়দের অবস্থান চিন্তা করে পরিধেয় অতিরিক্ত কাপড় বিতরণের লক্ষ্যে অসহায়দের জন্য দেওয়াল স্থাপন, বয়স্কদের কোরআন ও নামাজ শিক্ষা সহ সাংগঠনিক বিভিন্ন বিষয়ে আলোচনা করে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। উল্লেখ্য, ২৫ জুলাই-এর পরিবর্তে ১ আগষ্ট বৃহস্পতিবার দ্বিতীয় মাসিক সভা অনুষ্ঠিত হয়। যথারীতি আগামী ২৯ আগষ্ট বৃহস্পতিবার সন্ধ্যা ৭.০০ ঘটিকায় ফজলুল হক তানুমিয়া ফাউন্ডেশনের মাসিক তৃতীয় সভা শেখপুর প্রথম উপজেলা চেয়ারম্যানের বাড়ীতে সহ-সভাপতি খছরুজ্জামান খছরুর আয়োজনে অনুষ্ঠিত হবে।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।