BD SYLHET NEWS
সিলেটমঙ্গলবার, ২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৫:৪২
আজকের সর্বশেষ সবখবর

গভীর রাতে হাসপাতালে ভর্তি খালেদা জিয়া


জুন ২২, ২০২৪ ১:০০ অপরাহ্ণ
Link Copied!

বিডি সিলেট ডেস্ক:: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল শুক্রবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে তাঁকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালটির করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) তাঁকে রাখা হয়েছে। শনিবার (২২ জুন) সকালে বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান বেনারকে এ তথ্য জানান।

তিনি বলেন, “শারীরিক অবস্থার অবনতি হওয়ায় বিএনপি চেয়ারপার্সনকে এভার কেয়ার হাসপাতালে নেয়া হয়েছে। তবে তাঁর অসুস্থতার ধরন সম্পর্কে এখনো কোনো কিছু আমরা জানতে পারিনি।”

বিএনপি চেয়ারপারসনের সঙ্গে তাঁর চিকিৎসক অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন আছেন বলে জানান শায়রুল কবির

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।