BD SYLHET NEWS
সিলেটমঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ১১:৩২
আজকের সর্বশেষ সবখবর

হবিগঞ্জে দায়িত্ব পালনকালে সহকারী প্রিসাইডিং অফিসারের মৃত্যু


মে ২৯, ২০২৪ ১:৫৮ অপরাহ্ণ
Link Copied!

বিডিসিলেট ডটকম : হবিগঞ্জে নির্বাচনে দায়িত্ব পালনকালে সহকারী প্রিসাইডিং অফিসারের মৃত্যু হয়েছে। হঠাৎ বুকে ব্যথা অনুভব করায় হাসপাতালে নেওয়া হলে সেখানে তিনি মারা যান।

মৃত সহকারী প্রিসাইডিং অফিসার মো. এমদাদুল হক হবিগঞ্জ এলজিইডির উপ-সহকারী প্রকৌশলী হিসেবে কর্মরত ছিলেন।

হবিগঞ্জ এলজিইডির নির্বাহী প্রকৌশলী ফরিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, উপ-সহকারী প্রকৌশলী মো. এমদাদুল হক সদর উপজেলা পরিষদ নির্বাচনে শহরের উমেদনগর পৌর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে সহকারী প্রিসাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করছিলেন। সকাল সাড়ে ৯টার দিকে হঠাৎ তিনি বুকে ব্যথা অনুভব করেন। সঙ্গে সঙ্গে তাকে সদর আধুনিক হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।