BD SYLHET NEWS
সিলেটমঙ্গলবার, ২২শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ১১:২৭
আজকের সর্বশেষ সবখবর

গ্রীষ্মকালীন ও ঈদুল আজহার ছুটিতে ২৮ দিন বন্ধ থাকছে শাবিপ্রবি


মে ২৫, ২০২৪ ১:৪৩ অপরাহ্ণ
Link Copied!

শাবি প্রতিনিধি : গ্রীষ্মকালীন ও পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে ২৮ দিন বন্ধ থাকছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি)।

শনিবার (২৫ মে) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো. ফজলুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়।

তাতে বলা হয়েছে, গ্রীষ্মকালীন ছুটি ও পবিত্র ঈদুল-আজহা উপলক্ষ্যে রোববার (২৬ মে) থেকে বৃহস্পতিবার (২০ জুন) পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস বন্ধ থাকবে। তবে ২১ ও ২২ জুন শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় ২৩ জুন থেকে যথারীতিতে ক্লাস কার্যক্রম শুরু হবে। এতে সবমিলিয়ে ২৮ দিন ছুটি পাচ্ছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

অন্যদিকে বিশ্ববিদ্যালয়ের দাপ্তরিক কার্যক্রমে গতিশীলতা রাখতে সোমবার (১০ জুন) পর্যন্ত অফিসিয়াল কার্যক্রম চালু থাকবে। এরপর ১১ জুন থেকে ২০ জুন পর্যন্ত দাপ্তরিক কার্যক্রম বন্ধ থাকবে।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।