BD SYLHET NEWS
সিলেটসোমবার, ১৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৬:০২
আজকের সর্বশেষ সবখবর

মাধবপুর উপজেলা পরিষদ নির্বাচনে ১৩ প্রার্থীর প্রতীক বরাদ্দ


মে ২০, ২০২৪ ৯:০২ অপরাহ্ণ
Link Copied!

মাধবপুর প্রতিনিধি : আগামী ৫ জুন উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। সোমবার (২০ মে) হবিগঞ্জ জেলা পরিষদ এর সভা কক্ষে জেলা প্রশাসক মোছা: জিলুফা আক্তার এর উপস্থিতিতে জেলা রিটার্নিং কর্মকর্তা মাধবপুর এর উপজেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহনকারী প্রার্থীদের উপস্থিতিতে ১৩ জন প্রার্থীকে প্রতীক বরাদ্দের ঘোষণা দেন।

উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে প্রার্থী জাকির হোসেন চৌধুরী অসিম পেয়েছেন আনারস প্রতীক, সৈয়দ মোহাম্মদ শাহজাহান পেয়েছেন ঘোড়া প্রতীক ও সৈয়দ শাহ হাবিব উল্লাহ সুচন পেয়েছেন শালিক পাখি প্রতীক । ভাইস চেয়ারম্যান প্রার্থী মো: এরশাদ আলী পেয়েছেন বই প্রতিক, আব্দুল আজিজ পেয়েছেন চশমা প্রতীক, আসাদুজ্জামান পেয়েছেন টিয়াপাখি, ধীরা নায়েক পেয়েছেন মাইক প্রতীক, সৈয়দ সামছুল আরেফীন তালা প্রতীক ও মো: সোলাইমান টিউবওয়েল প্রতীক পেয়েছেন। মহিলা ভাইস চেয়ারম্যান পদ প্রার্থী আছমা আক্তার চৌধুরী পেয়েছেন সেলাই মেশিন প্রতীক, ফাতেমা তুজ জোহরা পেয়েছেন পদ্মফুল প্রতীক , মোছা: জাহানারা বেগম শেলী ফুটবল প্রতীক ও সেলিনা আক্তার কলস প্রতীক পেয়েছেন।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।