BD SYLHET NEWS
সিলেটমঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ১১:৪৪
আজকের সর্বশেষ সবখবর

হবিগঞ্জে পুনাকের উদ্যোগে অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ


এপ্রিল ৯, ২০২৪ ১০:৪১ অপরাহ্ণ
Link Copied!

হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জে পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) এর উদ্যোগে প্রতিবন্ধী, দৃষ্টি প্রতিবন্ধী, গরীব ও অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (৯ এপ্রিল) বিকালে হবিগঞ্জ পুলিশ সুপার কার্যালয় প্রাঙ্গণে পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) উদ্যোগে প্রতিবন্ধী, দৃষ্টি প্রতিবন্ধী, গরীব ও অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেন হবিগঞ্জ পুনাক সভানেত্রী ও পুলিশ সুপার মো: আক্তার হোসেনের সহধর্মিণী ডা: জান্নাতুল নাঈমা হক। এতে উপস্থিত ছিলেন জেলার পুলিশ সুপার আক্তার হোসেন বিপিএম-সেবা।

এ সময় পুনাক সভানেত্রী ডা: জান্নাতুল নাঈমা হক উপস্থিত প্রত্যেকের হাতে পরম মমতায় ঈদ সামগ্রী তুলে দেন।

ঈদ সামগ্রী বিতরণকালে পুনাকের অন্যান্য নেত্রীবৃন্দ ও অতিরিক্ত পুলিশ সুপার হাসিবুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মো: সামছুল হক, সদর সার্কেল মোঃ খলিলুর রহমান সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন। এদিকে ঈদের আগে রোজার মাসে চাল, ডাল, তেল, সেমাই ও চিনির প্যাকেট পেয়ে অনেক খুশি অসহায় অভাবগ্রস্ত লোকজন।

ঈদসামগ্রী নিতে আসা এক মহিলা বলেন, আমরা রোজার ঈদের আগে ঈদ উপহার হিসেবে খাদ্য সামগ্রী পেয়ে খুব খুশি। আমাদের মতো গরীব মানুষের এই উচ্চ মুল্যের বাজারে ঈদের দিনে কোনো কিছু কিনে খাওয়া স্বপ্নের মতো। পুনাক আমাদের এই স্বপ্ন পূরন করেছে তাদের জন্য আমরা মন খুলে দোয়া করি। এরা যেন প্রতি বছর আমাদেরকে সাহায্য করতে পারে এই দোয়া করি। অসহায় প্রতিবন্ধী যুবক বলেন, বাজারের যে অবস্থা ঠিকমতো খাইতেই পারি না। এরপরে ঈদ উপলক্ষে ভালো খাবারের প্রশ্নই আসে না। যে ঈদ সামগ্রী পেয়েছি পরিবারের সবাইকে নিয়ে ঈদের দিন একটু ভালো খেতে পারব। যারা দিয়েছে তাদের জন্য দোয়া করি।

পুনাক সভানেত্রী ডা: জান্নাতুল নাঈমা বলেন, আমরা অসহায়-সুবিধা বঞ্চিতদের সাথে ঈদ আনন্দ ভাগাভাগি করার জন্য উপহার সামগ্রী বিতরণের ব্যবস্থা করেছি। আমাদের পাশাপাশি অসহায়-সুবিধা বঞ্চিতদের পাশে দাড়াতে সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহবান জানাচ্ছি।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।