বিডিসিলেট ডেস্ক : ‘দেশ বাঁচাও, মানুষ বাঁচাও’ দ্রব্যমূল্যের সীমাহীন উর্ধ্বগতি, দেশনেত্রী বেগম খালেদা জিয়াসহ সকল রাজবন্দীদের মুক্তি, সকল মিথ্যা মামলা প্রত্যাহার ও ডামি নির্বাচন বাতিল এবং ১ দফা আন্দোলন বেগবান করার লক্ষ্যে আগামী ১৪ ফেব্রুয়ারি ২০২৪, বুধবার দুপুর ১২ ঘটিকার সময় বন্দরবাজারের মধুবন মার্কেটের সামন থেকে সিলেট মহানগর বিএনপির গণসংযোগ ও লিফলেট অনুষ্ঠিত হবে।
উক্ত কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচিতে সিলেট মহানগর বিএনপি, (৪২টি ওয়ার্ড) বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মীদের যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন সিলেট মহানগর বিএনপি সভাপতি জননেতা নাসিম হোসাইন।
কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।
