BD SYLHET NEWS
সিলেটবৃহস্পতিবার, ২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৮:৩৭
আজকের সর্বশেষ সবখবর

যেভাবে অনলাইনেও পাওয়া যাবে আওয়ামী লীগের মনোনয়ন ফরম


নভেম্বর ১৮, ২০২৩ ১২:২২ পূর্বাহ্ণ
Link Copied!

বিডি সিলেট ডেস্ক:: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আওয়ামী লীগের মনোনয়ন ফরম অনলাইনে পূরণ করে জমা দেওয়া যাবে।শুক্রবার (১৭ নভেম্বর) দলের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, আওয়ামী লীগের পক্ষ থেকে ‘Smart Nomination App’ নামে একটি অ্যাপ চালু করা হয়েছে। গুগল প্লেস্টোর অথবা IOS অ্যাপ-স্টোর  থেকে অ্যাপটি ডাউনলোড করে ইনস্টল করতে হবে।

এ ছাড়া nomination.albd.org ওয়েবসাইট থেকেও অনলাইনে মনোনয়ন ফরম পূরণ করে জমা দেওয়া যাবে।

অনলাইনে ফরম পূরণ ও জমা দেওয়ার ক্ষেত্রে প্রথমেই অ্যাপ অথবা ওয়েবসাইটে প্রবেশ করে রেজিস্ট্রেশন করতে হবে। এরপর লগইন করে নিয়ম অনুযায়ী ইলেক্ট্রনিক পদ্ধতিতে ৫০ হাজার টাকা পেমেন্ট সম্পন্ন করার পর মনোনয়ন ফরম পূরণ ও জমা দেওয়া যাবে।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।