BD SYLHET NEWS
সিলেটমঙ্গলবার, ২৫শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ২:১৭
আজকের সর্বশেষ সবখবর

আজ আওয়ামী লীগ জাতীয় নির্বাচন পরিচালনা কমিটি সভা


নভেম্বর ১৭, ২০২৩ ২:৫৯ পূর্বাহ্ণ
Link Copied!

বিডি সিলেট ডেস্ক:: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গঠিত আওয়ামী লীগের জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির সভা আজ (১৭ নভেম্বর) শুক্রবার বিকাল ৩ টায় রাজধানীর তেজগাঁওতে ঢাকা জেলা ও মহানগর উত্তর আওয়ামী লীগ কার্যালয়ে অনুষ্ঠিত হবে।

দলের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আওয়ামী লীগ জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান ও দলের সভাপতি শেখ হাসিনা সভায় সভাপতিত্ব করবেন ।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের দলের জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির সদস্যদের যথাসময়ে সভায় উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।