BD SYLHET NEWS
সিলেটবুধবার, ১৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৭:৩০
আজকের সর্বশেষ সবখবর

মাধবপুরে মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান


অক্টোবর ১৬, ২০২৩ ৭:৫৯ অপরাহ্ণ
Link Copied!

মাধবপুর প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুরে সৈয়দ মোশাররফ হোসেন ফাউন্ডেশনের কর্তৃক আয়োজিত বিভিন্ন বিদ্যায়তনের ২০২৩ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের বার্ষিক মেধা বৃত্তি প্রদান করা হয়েছে।

সোমবার (১৬ অক্টোবর) উপজেলার মনতলায় অপরূপা বালিকা উচ্চ বিদ্যায়তন হলরুমে এক অনুষ্ঠান আয়োজন করা হয়।

অপরূপা বালিকা উচ্চ বিদ্যায়তনে প্রধান শিক্ষক মজিবুর রহমান বাহারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বহরা ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আলাউদ্দিন, বিশেষ অতিথি চৌমুহনী ইউনিয়নের চেয়ারম্যান মাহবু্ুবুর রহমান সোহাগ, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল আজিজ, হরিশ্চন্দ্র দেব,আলী আমজাদ শাহীন, সৈয়দ শাহনেওয়াজ, সাংবাদিক জালাল উদ্দিন লস্কর প্রমুখ।

এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্টানে বিগত এসএসসি পরীক্ষায় বহরা ইউনিয়নের বিভিন্ন গ্রামের ৭ জন জিপিএ ফাইভ পাওয়া মেধাবী শিক্ষার্থীকে এককালীন বৃত্তি প্রদান করা হয়।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।