BD SYLHET NEWS
সিলেটশুক্রবার, ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১২:৩২
আজকের সর্বশেষ সবখবর

দক্ষিণ সুরমা উপজেলা বিএনপিতে ৬ নেতাকে অন্তর্ভূক্তি


অক্টোবর ২, ২০২৩ ৫:১৪ অপরাহ্ণ
Link Copied!

বিডিসিলেট ডেস্ক : দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির শূন্য পদে ৬ নেতাকে অন্তর্ভূক্তি করেছেন সিলেট জেলা বিএনপির নেতৃবৃন্দ। সোমবার (১ অক্টোবর) রাতে জেলা বিএনপির সহ-দপ্তর সম্পাদক মাহবুব আলম এর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

অন্তর্ভূক্তি ৬ নেতারা হলেন, উপজেলা বিএনপির সহ-সভাপতি মোঃ মোক্তার আহমদ, যুগ্ম সম্পাদক এনামুল হক মাক্কু, প্রচার ও প্রকশনা সম্পাদক মোবারক হোসেন তুহিন, ক্রীড়া সম্পাদক মোঃ আলা উদ্দিন মেম্বার, সহ-সাংগঠনিক সম্পাদক রিফল আহমদ, সহ-তথ্য ও গবেষণা সম্পাদক আব্দুল মুহিম।

photo 02 - Bd Sylhet News

উল্লেখ্য, দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির ১০১ সদস্য বিশিষ্ট পূর্নাঙ্গ কমিটি ২০২২ সালে গঠন করা হয়। গত সিসিক নির্বাচনে দলের সিদ্ধান্ত না মেনে নির্বাচন করার উপজেলা সহ-সভাপতি গোলাম মোস্তফা কামাল ও সহ-সাংগঠনিক সম্পাদক আবু রায়হানকে বহিস্কার করা হয়, তাদের স্থলাবিশিক্ত করা হয় মোঃ মোক্তার আহমদ ও রিফল আহমদকে। প্রচার ও প্রকাশনা সম্পাদক মাহবুব আলম স্বেচ্ছায় অব্যাহতি নেওয়ায় স্থলাবিশিক্ত করা হয় উপজেলা বিএনপির সদস্য মোবারক হোসেন তুহিনকে, ক্রীড়া সম্পাদক আল মামুন ও সহ-তথ্য ও গবেষনা সম্পাদক শাহ টিপু সুলতান প্রবাসে যাওয়ায় তাদের স্থলাবিশিক্ত করা হয় আলা উদ্দিন মেম্বার ও আব্দুল মুহিমকে এবং উপজেলা বিএনপির সদস্য এনামুল হক মাক্কুকে যুগ্ম সম্পাদক পদে পদোন্নতি করা হয়।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।