BD SYLHET NEWS
সিলেটবৃহস্পতিবার, ১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ভোর ৫:৫৩
আজকের সর্বশেষ সবখবর

সিলেটে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃ’ত্যু


অক্টোবর ১, ২০২৩ ১:৩১ পূর্বাহ্ণ
Link Copied!

বিডি সিলেট ডেস্ক:: সিলেটের দক্ষিণ সুরমার শিববাড়িতে ট্রেনে কাটা পড়ে টিপু (২৮) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার (৩০ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে শিববাড়ি এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

টিপু নগরীর ২৭নং ওয়ার্ডের পাঠানপাড়া এলাকার মৃত আমজদ মিয়ার ছেলে।

সিলেট রেলওয়ে থানা পুলিশ বিষয়টি নিশ্চিত করেছে।

পুলিশ জানায়, ঢাকা থেকে সিলেটগামী কালনী এক্সপ্রেস ট্রেনটি রাত দশটার দিকে স্টেশন সংলগ্ন শিববাড়ি এলাকায় পৌঁছলে ওই যুবক ট্রেনে কাটা পড়েন। ধারনা করা হচ্ছে, রেললাইন দিয়ে হেঁটে যাওয়ার সময় দুর্ঘটনাটি ঘটে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।