BD SYLHET NEWS
সিলেটসোমবার, ১২ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৯:৩৩
আজকের সর্বশেষ সবখবর

কুয়েতে বাংলাদেশিকে হত্যার অভিযোগে গ্রেফতার ৪


সেপ্টেম্বর ২৪, ২০২৩ ৮:৩০ অপরাহ্ণ
Link Copied!

জিসান মাহমুদ, কুয়েত থেকে :
কুয়েতে এক বাংলাদেশিকে হত্যার অভিযোগে চারজনকে গ্রেফতার করেছে ক্রিমিনাল সিকিউরিটি সেক্টর। সম্প্রতি কুয়েতের আল-মাতলা এলাকায় ওই বাংলাদেশিকে ছুরিকাঘাতে হত্যা করা হয়।

স্থানীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, গ্রেফতাররা নিহত ব্যক্তির সহকর্মী ছিলেন। তারা বাংলাদেশিকে হত্যা করার কথা স্বীকার করেছে।

এ হত্যার ঘটনায় পঞ্চম সন্দেহভাজন এখনো পলাতক রয়েছেন।

খাইতান, ওয়াফরা, জিলিব ও আল-মাতলা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। তবে তাদের পরিচয় প্রকাশ করা হয়নি।

এর আগে কুয়েতের মাতলা এলাকার একটি ভবনে মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে জানায়। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।