BD SYLHET NEWS
সিলেটবুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৭:৩২
আজকের সর্বশেষ সবখবর

ছিনতাইয়ের অভিযোগে চিহ্নিত ছিনতাইকারী মোবারক কারাগারে


আগস্ট ১২, ২০২৩ ১০:৩৮ অপরাহ্ণ
Link Copied!

সিলেট নগরীর সোবহানীঘাটে ৯০ হাজার টাকা ছিনতাই ও হামলার ঘটনা ঘটেছে। গত ৭ জুন রাত সাড়ে ৮টায় এ ঘটনা ঘটে। এসময় ছিনতাইকারীদের হামলায় রহিম উদ্দিন রাজু গুরুতর আহত হয়েছেন।

এঘটনায় গত ১১ জুন কোতোয়ালী থানায় রহিম উদ্দিন রাজু বাদি হয়ে এ মামলা দায়ের করেন। মামলা নং-৩২৫/১৫, তারিখ: ১১ জুন ২০২৩। ১৪৩/২২৩/২২৬/৩০৭/৩৭৯/৫০৬ ধারায় তাদের বিরুদ্ধে রুজু হয়। মামলার আসামীরা হলেন মোবারক হোসেন, জুয়েল আহমদ, জাহিদ, জালাল উদ্দিন।

মামলার পরিপ্রেক্ষিতে গত ৩১ জুলাই চিহ্নিত ছিনতাইকারী মোবারক হোসেনকে কারাগারে প্রেরণ করেন অতিরিক্ত চীফ মেট্রোপলিটন ম্যাজিষ্ট্রেট আদালত সিলেট।

মামলার এজাহার সুত্রে জানা যায়, প্রকৃতপক্ষে মোবারক হোসেন একজন চিহ্নিত ছিনতাইকারী। গত ৭ জুন রাত সাড়ে ৮টায় রহিম উদ্দিন রাজু, মোহাম্মদ আলী, মো: গোলাম কিবরিয়া মোটর সাইকেল যোগে হাসপাতাল থেকে ফেরার পথে সোবহানীঘাট কালভার্টের উপর আসামাত্র পূর্ব থেকে উৎ পেতে থাকা ছিনতাইকারী মোবারক হোসেন ও তার সাথে ছিনতাইকারীরা দেশীয় অস্ত্রসস্ত্র সজ্জিত হয়ে মোটরসাইকেল আটকিয়ে বাদির সঙ্গে থাকা সাইড ব্যাগের ভিতর ৯০ হাজার জোরপূর্বক ছিনতাই করে নিয়ে যায়। এসময় রহিম উদ্দিন রাজু বাধা দিলে উক্ত আসামীরা তাদের উপর আক্রমন চালায় ও বাদির বাম হাতে গুরুতর জখম করে টাকার ব্যাগটি ছিনতাই করে পালিয়ে যায়। এ ঘটনার একজনকে গ্রেফতার কোতোয়ালী মডেল থানা পুলিশ। বাকী আসামীদের গ্রেফতার করতে পুলিশ তৎপর রয়েছে।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।