BD SYLHET NEWS
সিলেটবুধবার, ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৯:৩১
আজকের সর্বশেষ সবখবর

দোয়ারাবাজারে টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে নিম্নাঞ্চল প্লাবিত


জুন ২০, ২০২৩ ৮:৪৪ অপরাহ্ণ
Link Copied!

সুনামগঞ্জ প্রতিনিধি : গত এক সপ্তাহের টানা ভারি বর্ষণ ও ভারতের মেঘালয় থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ইতোমধ্যে সুনামগঞ্জের দোয়ারাবাজারের হাওরপাড়সহ বিভিন্ন এলাকা প্লাবিত হয়ে পড়েছে।

উপজেলার সুরমা, চেলা, মরা চেলা, চিলাই, চলতি, কালিউরি, খাসিয়ামারা ও ধুমখালীসহ সকল নদী-নালার পানি বিপদসীমার কাছাকাছি প্রবাহিত হচ্ছে।

ফলে হাওড়, খাল-বিলে হু হু করে পানি বাড়ায় বিভিন্ন অঞ্চল ক্রমশ প্লাবিত হচ্ছে। পাহাড়ি ঢলের তোড়ে রসরাই-ক্যাপ্টেন হেলাল-খসরু উচ্চ বিদ্যালয় রাস্তাসহ বিভিন্ন নদী তীরবর্তী রাস্তার একাধিক স্থানে ভাঙন ও ফাঁটল সৃষ্টি হচ্ছে।

এদিকে নিম্নাঞ্চল ও হাওড়পাড়ের লোকজন বন্যার পদধ্বনিতে নির্ঘুম রাত কাটাচ্ছেন। কেননা গত বছরের স্মরণকালের ভয়াবহ সর্বগ্রাসী বন্যার দূর্দশার কথা আজও ভুলতে পারেননি তারা। এ রিপোর্ট লেখা পর্যন্ত বৃষ্টিপাত অব্যাহত রয়েছে।

সুনামগঞ্জের পাউবো’র নির্বাহী প্রকৌশলী মো. মামুন হাওলাদার জানান, ভারতের চেরাপুঞ্জিতে রেকর্ড পরিমাণ অব্যাহত বৃষ্টিপাতের ফলে অচিরেই সুনামগঞ্জের বিভিন্ন উপজেলা বন্যাপ্লাবিত হওয়ার আশংকা বিদ্যমান।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।