BD SYLHET NEWS
সিলেটশনিবার, ২৭শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ১২:১৭
আজকের সর্বশেষ সবখবর

সুনামগঞ্জে বজ্রপাত তিন জনের মৃত্যু


জুন ১৭, ২০২৩ ২:৫৮ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক : সুনামগঞ্জের দুই উপজেলায় বজ্রপাত তিন জনের মৃত্যু হয়েছে। শনিবার (১৭ জুন) সকালে বিশ্বম্ভরপুর উপজেলা ও দিরাই উপজেলার পৃথক দুটি স্থানে ঘটনাটি ঘটেছে।

নিহতরা হলেন, বিশ্বম্ভরপুর উপজেলার সলুকাবাদ ইউনিয়নের জিনারপুর গ্রামের জয়নাল ও একেই গ্রামের ফরহাদ মিয়ার ছেলে সেলিম (তারা দুইজন শ্রমিক এবং দিরাই উপজেলায় চরনারচর ইউনিয়নের পশ্চিম দৌলতপুর গ্রামের মৃত আব্দুল লতিফের ছেলে আব্দুল মালেক (৬০)। তিনি পেশায় সিএনজি চালক।

পুলিশ ও স্থানীয় এলাকাবাসী সুত্রে জানা যায়, সুনামগঞ্জের বিশ্বম্ভপুর উপজেলার সলুকাবাদ ইউনিয়ন ডলুরা বর্ডার এলাকায় সকাল ১১টায় জিনারপুর গ্রামের জয়নাল ও একেই গ্রামের ফরহাদ মিয়ার ছেলে সেলিম পাথর উঠানোর কাজ করছিল। এ সময় হঠাৎ তারা বজ্রপাতে ঘটনাস্থলে মৃতুবরন করেন।

বিশ্বম্ভরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.সাইফুল আলম তাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

অপরদিকে, দিরাই উপজেলায় হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে আব্দুল মালেক(৬০) নামে এক সিএনজি চালকের মৃত্যু হয়েছে।শনিবার ভোর সকালে উপজেলার ছায়ার হাওড়ে এ ঘটনা ঘটে।

এলাকাবাসী ও পুলিশ সুত্রে জানা জানায়, দিরাই উপজেলার জয়পুর গ্রামের পাশে রাতে হাওরে মাছ শিকার করতে (উজাই মারা)যান আব্দুল মালেক (৬০) সহ আরো কয়েকজন। শনিবার ভোর সকালে বৃষ্টি সাথে বজ্রপাত শুরু হয়। এ সময় বজ্রপাতে তিনি বজ্রপাতে মারা যান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে তাকে বাড়িতে নিয়ে আসে।

দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুক্তাদির আহমদ বজ্রপাতে মৃত্যুর ঘটনা নিশ্চিত করেন।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।