BD SYLHET NEWS
সিলেটবৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৪:৫৯
আজকের সর্বশেষ সবখবর

সিলেটে অবিস্মরণীয় উন্নয়নের জন্য হাতপাখায় ভোট দিন: ইমতিয়াজ আলাম


জুন ৫, ২০২৩ ৭:০৮ অপরাহ্ণ
Link Copied!

সিলেট শহরে অবিস্মরণীয় উন্নয়নের জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত মেয়র প্রার্থী হাফেজ মাওলানা মাহমুদুল হাসান এলএলবিকে হাতপাখায় ভোট দেয়ার জন্য সিলেটবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সহকারী মহাসচিব মাওলানা ইমতিয়াজ আলম। তিনি সোমবার (৫ জুন) নগরীর শিবগঞ্জ উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

তিনি আরো বলেন, মাহমুদুল হাসান এ নগরীর সন্তান মানে নগর পুত্র। সে বাহির থেকে আসেনি। এ শহরে তার জন্য এবং এখানেই বড় হয়েছে। তারপর আবার সে সৎ, যোগ্য ও আমানতদার। তাকে হাতপাখায় ভোট দিয়ে বিজয়ী করুন। এতে সিলেটে অবিস্মরণীয় উন্নয়ন হবে। দুর্নীতি ও চুরি বন্ধ হবে। উন্নয়নের রেকর্ড হবে ইনশাআল্লাহ।

উঠোন বৈঠকে সংগঠনের সিলেট মহানগর সভাপতি মাওলানা মুফতি সাঈদ আহমদ, সিলেট সিটি কেের্পারশেনের মেয়য় প্রার্থী হাফিজ মাওলানা মাহমুদুল হাসান, ইসলামী আন্দোলন সিলেট জেলা সভাপতি আলহাজ¦ ফজলুল হক, মহানগর সহ-সভাপতি মাওলানা আসাদ উদ্দিন, ডা: রিয়াজুল ইসলাম রিয়াজ, জেলা সেক্রেটারী হাফিজ মাওলানা এমাদ উদ্দিন, মহানগর সাংগঠনিক সম্পাদক হাফিজ মাওলানা মতিউর রহমান, ইশা ছাত্র আন্দোলন জেলা সভাপতি বদরুল ইসলাম, মহানগর সভাপতি মকবুল হোসেন সহ নেতৃবৃন্দ।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।