BD SYLHET NEWS
সিলেটশনিবার, ২৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৪:২৩
আজকের সর্বশেষ সবখবর

বাঙালি জাতিকে দমিয়ে রাখা সম্ভব নয়: মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী


ডিসেম্বর ১৪, ২০২২ ৭:৩১ অপরাহ্ণ
Link Copied!

বিডিসিলেট ডেস্ক : মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন, ওরা (পাকিস্তানিরা) দেশকে মেধাশূন্য করতে চেয়েছিল। তাই ওরা দেশের শ্রেষ্ঠ মেধাবীদের হত্যা করেছিল। বাঙালি জাতিকে দমিয়ে রাখা সম্ভব নয়। বাঙালি সেদিন মরণ বিসর্জন দিয়ে বঙ্গবন্ধুর নেতৃত্বে ঝাঁপিয়ে পড়েছিল। ৩০ লাখ মানুষের বুকের তাজা রক্ত আর দুই লাখ মা-বোনের ইজ্জতের বিনিময়ে এ দেশের জন্ম হয়েছিল।

বুধবার দুপুরে পিরোজপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে শহীদ বুদ্ধিজীবী দিবসের এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, আমরা মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখতে পারলে এবং আগামী প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানাতে পারলে কেউ আর এই দেশের কোনো ক্ষতি করতে পারবে না।
তিনি বলেন, স্বাধীনতাবিরোধী জামায়াত-আলবদরদের যারা প্রতিষ্ঠিত করে তাদের গাড়িতে আমার বুকের রক্তে রঞ্জিত পতাকা তুলে দিয়েছিল, এখন তারা নতুন করে ষড়যন্ত্রে লিপ্ত হচ্ছে। এদের সম্পর্কে সবাইকে সজাগ থেকে আগামী প্রজন্মকে ৭১ সালের ভয়াবহতার ইতিহাস সঠিকভাবে জানাতে হবে।

জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমানের সভাপতিত্বে শহীদ বুদ্ধিজীবী দিবসের আলোচনা সভায় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ সাঈদুর রহমান, জেলা পরিষদ চেয়ারম্যান সালমা রহমান হেপি, জেলা পরিষদ নির্বাহী রেবেকা খান, সিভিল সার্জন ডা. হাসনাত ইউনুফ জাকী, বীর মুক্তিযোদ্ধা নুরদীদা খালেদ রবি, গৌতম চৌধুরী, সমীর কুমার বাচ্চু ও রুহিয়া বেগম হাসি প্রমুখ।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।