BD SYLHET NEWS
সিলেটরবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৭:২৬
আজকের সর্বশেষ সবখবর

হবিগঞ্জে ঘুমন্ত অবস্থায় আগুনে পুড়ে পুলিশ সদস্যের মৃত্যু


ডিসেম্বর ৬, ২০২২ ১:০৩ অপরাহ্ণ
Link Copied!

বিডিসিলেট ডটকম : হবিগঞ্জে ঘুমন্ত অবস্থায় আগুনে পুড়ে রুবেল আহমদ মন্টি (৩২) নামে ট্রাফিক পুলিশের এক কনস্টেবলের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (০৬ ডিসেম্বর) ভোরে শহরের ২ নম্বর পুল এলাকায় এ ঘটনা ঘটে।

মৃত রুবেল জেলা ট্রাফিক পুলিশে কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন। তিনি সিলেটের জৈন্তাপুরের নিজপাট গ্রামের আব্দুল মন্নানের ছেলে।

স্থানীয়রা জানায়, রুবেল মিয়াসহ কয়েকজন শহরের ২ নম্বর পুল এলাকায় সিরাজ উদ্দিন খান নামে এক ব্যক্তির বাসায় ভাড়া নিয়ে থাকতেন। ভোরে স্থানীয়রা ওই ঘরে আগুন দেখতে পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেন। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। তালাবদ্ধ ঘর থেকে আগুনে ঝলসে যাওয়া কনস্টেবল রুবেল মিয়ার মরদেহ উদ্ধার করা হয়।

হবিগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক সাকরিয়া হায়দার বিষয়টি নিশ্চিত করে বলেন, ফায়ার সার্ভিসের সদস্যরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় অপর একজন জ্ঞান হারিয়ে ফেলেন। তাকে সদর আধুনিক হাসপাতালে পাঠানো হয়েছে। তবে অগ্নিকাণ্ডের সঠিক কারণ জানা যায়নি। ধারণা করা হচ্ছে, গভীর রাত পর্যন্ত বিশ্বকাপ ফুটবল খেলা দেখে তিনি ঘুমিয়েছিলেন। যে কারণে তিনি আগুন লেগেছে বুঝতে পারেননি।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।