BD SYLHET NEWS
সিলেটশুক্রবার, ৩রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ১২:৫৫
আজকের সর্বশেষ সবখবর

কেন্দ্রীয় ছাত্রলীগের সদস্য নির্বাচিত হলেন জকিগঞ্জের মুমিনুল ইসলাম


ডিসেম্বর ৪, ২০২২ ১২:৪১ পূর্বাহ্ণ
Link Copied!

বিডি সিলেট ডেস্ক::বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য হিসেবে মনোনীত হয়েছেন সিলেটের ছাত্রলীগ নেতা মুমিনুল ইসলাম।কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য্য স্বাক্ষরিত চিঠিতে তাকে সদস্য হিসেবে মনোনীত করা হয়।

স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ ধারণ করে উন্নত ও সমৃদ্ধশালী বাংলাদেশ বিনির্মাণের স্বপ্নদ্রষ্টা দেশরত্ন শেখ হাসিনার রুপকল্প ২০৪১ ও চতুর্থ শিল্প বিপ্লব বাস্তবায়নে আপনার সপ্রতিভ পদচারণা প্রশংসনীয়। আপনাকে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সদস্য হিসেবে মনোনীত করা হলো।

মুমিনুল ইসলামের গ্রামের বাড়ি সিলেটের জকিগঞ্জ উপজেলার কসকনকপুর ইউনিয়নের হাতিডহর গ্রাম। বর্তমানে তিনি সিলেট বসবাস করেন। তিনি দীর্ঘদিন থেকে ছাত্রলীগের রাজনীতির সাথে সম্পৃক্ত আছেন।

কেন্দ্রীয় ছাত্রলীগের সদস্য মনোনীত হওয়ায় তিনি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এবং বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি আল-নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য্য সহ সংশ্লিষ্ট নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সকলের দোয়া কামনা করেন।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।