BD SYLHET NEWS
সিলেটরবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৭:২৬
আজকের সর্বশেষ সবখবর

আগামীকাল হবিগঞ্জ আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী


ডিসেম্বর ২, ২০২২ ৯:১৯ পূর্বাহ্ণ
Link Copied!

হবিগঞ্জ প্রতিনিধি:: আগামীকাল শনিবার (৩ ডিসেম্বর) হবিগঞ্জ আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি শায়েস্তাগঞ্জ থানার নব নির্মিত ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেবেন।

উপজেলা হিসেবে স্বীকৃতি পাওয়ার পর শায়েস্তাগঞ্জ থানার নব নির্মিত ভবনের কাজ শুরু হয়। প্রশস্ত ক্যাম্পাসে শায়েস্তাগঞ্জ থানার নব নির্মিত ভবনটি আগামীকাল অনুষ্ঠানের মাধ্যমে উদ্বোধন হতে যাচ্ছে।

ইতোমধ্যে শায়েস্তাগঞ্জ থানার নব নির্মিত ভবন ও অনুষ্ঠানস্থল পরিদর্শন করেছেন হবিগঞ্জের পুলিশ সুপার এস এম মুরাদ আলি।

আগামীকাল শনিবার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের এই অনুষ্ঠানে হবিগঞ্জ জেলার প্রশাসন, রাজনৈতিক, সামাজিক অঙ্গনের নেতৃত্বস্থানীয় ব্যক্তিবর্গরা অংশ নিবেন বলে জানা গেছে।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।