BD SYLHET NEWS
সিলেটশনিবার, ২৭শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৬:২০
আজকের সর্বশেষ সবখবর

বালিঙ্গা জামেয়া বাহরুল উলূম মাদ্রাসার ৯৯তম ওয়াজ আগামী ২৮ নভেম্বর


নভেম্বর ১৮, ২০২২ ৬:৩২ অপরাহ্ণ
Link Copied!

বিডি সিলেট:: সিলেটের বিয়ানীবাজার উপজেলার ৪নং শেওলা ইউনিয়ন এর ৩নং ওয়ার্ডে বালিঙ্গা গ্রামে অবস্থিত ঐতিহ্যবাহী “জামেয়া ইসলামিয়া বাহরুল উলূম দারুল হাদীস ” বালিঙ্গা মাদ্রাসার ৯৯ তম এনামী ওয়াজ মাহফিল আগামী (২৮ নভেম্বর) সোমবার অনুষ্ঠিত হবে।

ওইদিন সোমবার মাদরাসা ময়দানে সকাল ১০ টা থেকে পরদিন ফজর পর্যন্ত বয়ান পেশ করবেন বরেণ্য আমন্ত্রিত উলামায়ে কেরাম। ফজর নামাজ পর দোয়ার মাধ্যমে শেষ হবে মাহফিলের কার্যক্রম।

বয়ান পেশ করবেন-মাওলানা মুফতি এমদাদুল্লাহ কাসিমী (খুলনা), শায়খুল হাদীস আল্লামা মুফতি নূরুল হক (শায়খে জকিগঞ্জী), হাফিয মাওলানা শায়খ হারুনুর রশীদ (মুহাদ্দিস কানাইঘাট মাদ্রাসা), মাওলানা সিরাজুল ইসলাম( মুহাদ্দিস দারুল হুদা মাদ্রাসা), মাওলানা আব্দুস সুবহান আব্বাসী (ঢাকা), মাওলানা মাহমুদুর রহমান বুরহানী (হবিগঞ্জ) সহ দেশের খ্যাতনামা ওলামায়ে কেরামগণ গুরুত্বপূর্ণ বয়ান পেশ করবেন।

এ ওয়াজ মাহফিলে ধর্মপ্রাণ মুসল্লিদের উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন বালিঙ্গা মাদ্রাসার পরিচালনা কমিটির পক্ষে মাওলানা বশির আহমদ। মুহতামিম। মোবাইল-০১৭২৭-৩৩৪০৩১

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।