BD SYLHET NEWS
সিলেটশুক্রবার, ৩রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৩:৫৩
আজকের সর্বশেষ সবখবর

গুজব অপপ্রচার ঠেকাতে প্রস্তুত আওয়ামী লীগের নেতা-কর্মী


নভেম্বর ১৫, ২০২২ ১২:৩৪ পূর্বাহ্ণ
Link Copied!

বিডি সিলেট ডেস্কঃ আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি-জামায়াতের যে কোন গুজব অপপ্রচার ঠেকাতে প্রস্তুত রয়েছে বাংলাদেশ আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপকমিটিসহ সব নেতা-কর্মী। সোমবার সন্ধ্যায় রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে দলের উপকমিটির ২২তম সভায় সদস্যরা এই অভিমত ব্যক্ত করেন।

সভায় বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপকমিটির চেয়ারম্যান প্রফেসর ড. মো. হোসেন মনসুরের সভাপতিত্বে এবং সদস্য সচিব প্রকৌশলী মো. আবদুস সবুরের সঞ্চালনায় উপকমিটির সদস্যবৃন্দসহ চতুর্থ শিল্প বিপ্লব নিয়ে আন্তর্জাতিক কনফারেন্স সফলভাবে আয়োজিত ১১টি উপ কমিটির সদস্যরাও এই সভায় উপস্থিত ছিলেন।

সভায় বিএনপি-জামায়াত শাসনামলে দেশের বিদ্যুত পরিস্থিতির বেহাল দশা, দূর্নীতিতে টানা পাঁচবার চ্যাম্পিয়ন হওয়াসহ হাওয়া ভবনের নামে প্যারালাল প্রশাসন গঠনের মাধ্যমে দেশকে ধ্বংসের ধারপ্রান্তে ঠেলে দেয়ার ইতিহাস দেশের তরুণ সমাজের মাঝে তুলে ধরার কথা ব্যক্ত করেন।

সভায় বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক প্রকৌশলী মো. আবদুস সবুর বলেন, আগামী ১০ ডিসেম্বরকে টার্গেট করে বিএনপি-জামায়াত দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে অপচেষ্টা চালাতে পারে। আমাদের সবাইকে সজাগ থাকতে হবে। দেশের সাধারণ মানুষকে সাথে নিয়ে বিএনপি-জামায়াতের সব অপচেষ্টা কঠোরভাবে মোকাবেলা করা হবে।

তিনি বলেন, আগামী নির্বাচনকে সামনে দেশে রেখে নানান গুজব অপপ্রচার চালাতে চাইবে বিএনপি-জমায়াত। এদের যে কোন গুজব অপপ্রচার ঠেকাতে প্রস্তুত রয়েছে আওয়ামী লীগের সব নেতা ও কর্মী।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।