BD SYLHET NEWS
সিলেটশুক্রবার, ৩রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৩:৫৩
আজকের সর্বশেষ সবখবর

তারেক দেশে এলে গণপিটুনিতে মারা যাবে: শেখ সেলিম


নভেম্বর ১৩, ২০২২ ১২:৫৯ পূর্বাহ্ণ
Link Copied!

বিডি সিলেট ডেস্কঃ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে আসলে গণপিটুনি খেয়ে মারা যাবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম। শনিবার (১২ নভেম্বর) বিকেলে ব্রাহ্মণবাড়িয়া জেলা

আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ব্রাহ্মণবাড়িয়া নিয়াজ মোহাম্মদ স্টেডিয়ামে এই সম্মেলনের আয়োজন করা হয়। শেখ সেলিম বলেন, তারেক রহমান লন্ডনে থাকে, বিরাট বাসা, তার ইনকাম কী? সে বাংলাদেশের টাকা লুট করে নিয়ে ভালো থাকে। আমরাই তো লন্ডন সরকারকে বলছি, তাকে আমাদের কাছে দাও। কিন্তু তারা দিচ্ছে না। সে এখানে আসলে গণপিটুনিতে মারা যাবে। হাওয়া ভবনে মানুষকে ডেকে যে অত্যাচার-নির্যাতন করেছে, তারা এখন গণপিটুনি দেবে।

তিনি বলেন, ‘চোরের মায়ের বড় গলা। এখন চিৎকার করে বেড়াচ্ছে, ১০ তারিখ বলে তারা কী আঁটি বানবে! আর শেখ হাসিনা সরকারের পতন ঘটাবে। দরকার হলে তারেকে নিয়ে আসবে, খালেদা জিয়াও জেলখানা থেকে মিটিংয়ে আসবেন।

তারেক আসুক না, আমরা চাই সে আসুক। ও তো খুনি, ২১ আগস্ট গ্রেনেড হামলায় তার যাবজ্জীবন হয়েছে। এদেশের টাকা মানি লন্ডারিংয়ের করে পাচার করায় ৩৭ বছরের জেল হয়েছে। আসলে তাকে ৩৭ বছরের জেল খাটার ব্যবস্থা আমরা করে দেবো।’

জেলা আওয়ামী লীগের সভাপতি র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপির সভাপতিত্বে সম্মেলনে স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক আল মামুন সরকার। সম্মেলন উদ্বোধন করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।