BD SYLHET NEWS
সিলেটরবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৬:২৩
আজকের সর্বশেষ সবখবর

প্রেম করে বিয়ে, এক বছর পর তরুণীর আত্মহত্যা


নভেম্বর ৯, ২০২২ ৯:৪৪ অপরাহ্ণ
Link Copied!

বিডিসিলেট ডেস্ক : রায়ণগঞ্জের ফতুল্লায় প্রেমের বিয়ের এক বছর পর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন মানসুরা আক্তার অমি (১৮) নামে এক তরুণী।

বুধবার (৯ নভেম্বর) সকালে ফতুল্লার সস্তাপুর এলাকার একটি ফ্ল্যাট থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়।

মানসুরা আক্তার কুমিল্লার বুড়িচং থানার হোসেনপুর গ্রামের প্রবাসী আনোয়ার হোসেনের মেয়ে। তার স্বামী হাসিবুল হাসান হৃদয় (১৯) মাদারীপুরের শিবচর থানার মোজাফফরপুর গ্রামের হজরত আলীর ছেলে।

হজরত আলী সপরিবারে ফতুল্লার সস্তাপুর এলাকায় ভাড়ায় বসায় থাকতেন।

মানসুরার শ্বশুর আলী জানান, হৃদয় একাদশ শ্রেণির ছাত্র। ২০২১ সালে ফেসবুকের মাধ্যমে মানসুরার সঙ্গে হৃদয়ের পরিচয় হয়। পরে তারা প্রেমে জড়িয়ে একপর্যায়ে পালিয়ে যায়। তাদের খুঁজে বের করে পারিবারিকভাবে বিয়ে দেওয়া হয়। তবে, মানসুরার আত্মহত্যার কারণ জানেন না তিনি।

ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক (এসআই) আবু হানিফ জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট এলে মৃত্যুর কারণ জানা যাবে।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।