BD SYLHET NEWS
সিলেটমঙ্গলবার, ২৪শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৯:১৭
আজকের সর্বশেষ সবখবর

আজমিরীগঞ্জে ই-প্রেসক্লাবের আত্নপ্রকাশ-কমিটি গঠন


নভেম্বর ৯, ২০২২ ৫:৫৯ অপরাহ্ণ
Link Copied!

বিডিসিলেট ডেস্ক : সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে ‘সত্যের সন্ধানে মোরা অবিচল ‘- এই স্লোগানকে বুকে ধারণ করে সত্য সুন্দর ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রচার ও প্রকাশের অঙ্গীকার নিয়ে অবশেষে আজমিরীগঞ্জের একঝাঁক উদ্যামী সাংবাদিকের অক্লান্ত প্রচেষ্টায় ই-প্রেসক্লাব আজমিরীগঞ্জ নামে সাংবাদিক সংগঠনের আত্মপ্রকাশ ও আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।

সম্প্রতি হবিগঞ্জ জেলার আজমিরীগঞ্জ উপজেলার আজমিরীগঞ্জ লালমিয়া বাজারে জনপ্রিয় ফেইসবুক পেইজ সময় বার্তার অফিসে এক মতবিনিময় সভার আয়োজন করেন ই-প্রেসক্লাব আজমিরীগঞ্জের সদস্যরা।

মো. আশিকুর রহমান সুহেলের সভাপতিত্বে অনুষ্টিত সভা পরিচালনা করেন মো. আল আমিন ও নজরুল ইসলাম।

সভায় উপস্থিত সকল সদস্যের পরামর্শ ও মতামতের ভিত্তিতে আগামী তিনমাসের জন্য আহবায়ক কমিটি গঠন করা হয়।

কমিটিতে আহবায়ক মনোনীত হন জাতীয় দৈনিক আলোকিত সকালের আজমিরীগঞ্জ প্রতিনিধি দৈনিক হবিগঞ্জের বানীর আজমিরীগঞ্জ প্রতিনিধি ও দৈনিক সেরা কণ্ঠের বিশেষ প্রতিনিধি মো. আশিকুর রহমান সুহেল ।

সদস্য সচিব মনোনীত হন, সময় বার্তা ফেইসবুক পেইজের এডমিন জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর জাতীয় দৈনিক তৃতীয় মাত্রা ও দৈনিক তরফ বার্তার আজমিরীগঞ্জ প্রতিনিধি মুজিবুর রহমান মুজিব।

আহবায়ক কমিটিতে যুগ্ম আহবায়ক মনোনীত হন আল আমিন, সোহাগ মিয়া, শিহাব উদ্দিন, নজরুল ইসলাম, মিজানুর রহমান, দিলোয়ার হোসেন, জামিনুল ইসলাম, মনসাদ রহমান, আঙ্গুর মিয়া, পলাশ আহমেদ প্রমুখ।

অন্যান্যদের মধ্যে তোফাজ্জুল হোসেন, মোস্তফা কামাল, ফখরুল ইসলাম, কামাল হোসেন, আপন মিয়া, সিরাজুল ইসলাম, শাকিল আহমেদ, রবিন আহমেদ সদস্য মনোনীত হয়েছেন।

আগামী তিনমাসের মধ্যে একটি অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে সংগঠনের পুর্নাঙ্গ কমিটি গঠনের লক্ষ্যে কাজ করে যাওয়ার নির্দেশনা প্রদান করা হয়।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।