BD SYLHET NEWS
সিলেটসোমবার, ১৯শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৯:২১
আজকের সর্বশেষ সবখবর

মালদ্বীপে একসঙ্গে ৪৫৫ জন পানিতে ডুব দিয়ে বিশ্ব রেকর্ড


অক্টোবর ৩, ২০২২ ৯:০০ অপরাহ্ণ
Link Copied!

বিডিসিলেট ডেস্ক : মালদ্বীপে ‘নেভা-২’ ফ্রি ডাইভ ইভেন্টে একসঙ্গে ৪৫৫ জন এক মিনিট ৩০ সেকেন্ড পানির নিচে ডুব দিয়ে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়েছেন।

শনিবার (১ অক্টোবর) মালদ্বীপের পর্যটনের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে এ ব্যতিক্রমধর্মী ইভেন্টের আয়োজন করে দেশটি। এ জন্য মালদ্বীপের ১২টি রিসোর্টে একসঙ্গে ফ্রি ডাইভ আয়োজন করা হয়।

মালদ্বীপের ক্রস রোডস রিসোর্টে আয়োজিত বিশেষ অনুষ্ঠানে প্রেসিডেন্ট ইব্রাহিম মোহাম্মদ সোলিহ ও ফার্স্ট লেডি ফাজনা আহমেদ উপস্থিত ছিলেন।

মালদ্বীপের পর্যটনমন্ত্রী ড.আবদুল্লাহ মাসুমর স্থানীয় গণমাধ্যমকে বলেন, ‘এই ধরনের ইভেন্ট পর্যটনের প্রচারের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এটি বিশ্বের কাছে মালদ্বীপকে পরিচিত করে তুলবে। মালদ্বীপে ডাইভিং পর্যটকদের মধ্যে জনপ্রিয়,বিশেষ করে বিনামূল্যে ডাইভিং।’

নেভা-২ এর ইভেন্ট ম্যানেজার মোহাম্মদ ফারিহ স্থানীয় গণমাধ্যমকে বলেন, ‘এ ধরনের ইভেন্ট এর আগে বিশ্ব রেকর্ড ছিল না। এর আগে, ২০১৯ সালে ডাইভ মালদ্বীপ নামে অনুষ্ঠিত এ ধরণের প্রথম ইভেন্টে মোট ৫২১ জন একসঙ্গে ডাইভ করে বিশ্ব রেকর্ডে নাম লিখিয়েছিল মালদ্বীপ।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।