বিডিসিলেট ডেস্ক : দক্ষিণ সুরমার জালালপুর ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক মিছবাহ আহমদ এর মায়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির নেতৃবৃন্দ।
শনিবার (১ অক্টোবর) সন্ধ্যায় গণমাধ্যামে পাঠানো এক বিবৃতিতে শোক ও সমবেদনা জ্ঞাপন করেন দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সভাপতি হাজী মোঃ সাহাব উদ্দিন ও সাধারণ সম্পাদক কোহিনুর আহমদ।
নেতৃবৃন্দ শোক বার্তায় বলেন মিছবাহ উদ্দিনের মাতা একজন পরহেজগার পরোপকারী নারী ছিলেন। আল্লাহ মরহুমাকে জান্নাত দান করুন। শোক বার্তায় নেতৃবৃন্দ মরহুমার আত্নার মাগফেরাত কামনা করেন ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীরে সমবেদনা জানান।
উল্লেখ্য, মরহুমার জানাজার নামাজ আজ বাদ এশা দক্ষিন মহল্লা জামে মসজিদে অনুষ্টিত হবে। এতে আপনাদের উপস্থিতি দোয়া কামনা করি।
কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।
