BD SYLHET NEWS
সিলেটমঙ্গলবার, ২৪শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১১:১৭
আজকের সর্বশেষ সবখবর

হবিগঞ্জে তিন ব্যবসায়ীকে জরিমানা


সেপ্টেম্বর ১৫, ২০২২ ৬:০৫ অপরাহ্ণ
Link Copied!

হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের বাহুবলে অবৈধ ভাবে ফুটপাত দখল করে ব্যবসায়ীক কার্যক্রম পরিচালনা করার অভিযোগে ৩ ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে বাহুবল বাজারে অভিযান চালিয়ে জরিমানা আদায় করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মহুয়া শারমিন ফাতেমা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মহুয়া শারমিন ফাতেমা জানান, অবৈধ ভাবে ফুটপাত দখল করে ব্যবসায়ীক কার্যক্রম পরিচালনা করায় বাজারের ৩ ব্যবসা প্রতিষ্ঠানের মালিককে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইনে ২২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়াও অভিযানকালে বাহুবল বাজারের রাস্তা দখল মুক্ত করা হয় এবং বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের ট্রেড লাইসেন্স তদারকি করা হয়।

ভ্রাম্যমান আদালতকে সহযোগিতা করেন বাহুবল মডেল থানার একটি টীম।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।