BD SYLHET NEWS
সিলেটরবিবার, ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৪:০২
আজকের সর্বশেষ সবখবর

শতাধিক সমর্থক নিয়ে সোহেল তাজ আ’লীগ কার্যালয়ে


আগস্ট ২৬, ২০২২ ১:৪২ অপরাহ্ণ
Link Copied!

বিডি সিলেট ডেস্ক::রাজনীতিতে ফিরে আসার গুঞ্জনের মধ্যেই সাবেক প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজ শতাধিক সমর্থক নিয়ে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে হাজির হয়েছিলেন। বৃহস্পতিবার রাতে ঢাকার ধানমন্ডির ওই কার্যালয়ে গিয়ে সভাপতিমণ্ডলীর কক্ষে কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতাদের সঙ্গে আলাপও করেন তিনি।

রাজনীতিতে সক্রিয় হচ্ছেন কিনা- জানতে চাইলে সোহেল তাজ সাংবাদিকদের বলেন, ‘রাজনৈতিক পরিবারেই আমার জন্ম। আমাদের রক্তের ভেতরে আওয়ামী লীগ। আমি রাজনীতির বাইরে ছিলাম না কোনো সময়ই। মাঝখানে কিছুদিন ব্যক্তিগত কাজে ছিলাম। এখন পার্টি অফিসে আসছি, নিয়মিত আসার চেষ্টা করব।’

দেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদের ছেলে সোহেল তাজ ২০০১ সালে প্রথম সংসদ সদস্য হয়েছিলেন। পরে ২০০৮ সালে ভোটের পর সরকার গঠনের সময় তাঁকে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী করেন শেখ হাসিনা। তবে পাঁচ মাস পরই পদত্যাগ করেন সোহেল তাজ। ২০১২ সালের এপ্রিলে সংসদ সদস্য পদ থেকেও পদত্যাগ করেন তিনি। তারপর রাজনীতি থেকেই বিচ্ছিন্ন হয়ে যান তিনি। তাঁর সংসদীয় আসনে (গাজীপুর-৪) এখন সংসদ সদস্য তাঁরই বোন সিমিন হোসেন রিমি।

সোহেল তাজ বলেন, দলের প্রয়োজনে ডাক পড়লে তিনি কাজ করতে প্রস্তুত। তিনি আবার রাজপথে থাকবেন। ২০০১ সালে বিএনপি-জামায়াত জোট সরকারের সময় যেমন ছিলাম, ঠিক সেভাবেই থাকবেন।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।