বিডি সিলেট ডেস্ক:: সড়ক দুর্ঘটনায় সৌদি আরবের নাজরান প্রদেশে নুর আল আমিন (৩৭) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন।
জানা যায়,নুর আল আমিন নাজরানের একটি কোম্পানিতে কাজ করেন। প্রতিদিনের মতো নিজ কোম্পানিতে যাচ্ছিলেন আমিন। এ সময় পিছন থেকে একটি দ্রুতগামি গাড়ি তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থালেই তিনি মারা যান।
নুর আল আমিনের গ্রামের বাড়ি কিশোরগঞ্জ জেলার ইটনা বাদলা ইউনিয়নের শিমুলবাগ গ্রামে। বর্তমানে নিহতের লাশ নাজরানের কিং খালেদ সরকারি হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।
