BD SYLHET NEWS
সিলেটবুধবার, ১৫ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৮:৫১
আজকের সর্বশেষ সবখবর

সুনামগঞ্জে গলায় ফাঁস দিয়ে প্রবাসীর স্ত্রীর আত্মহত্যা


আগস্ট ২৩, ২০২২ ১০:২১ অপরাহ্ণ
Link Copied!

বিডিসিলেট ডটকম : স্বামীর সাথে অভিমান করে সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার ইউনিয়নের উত্তর ঘিলাতলী এলাকায় গলায় ফাঁস লাগিয়ে এক নববধূ আত্মহত্যা করেছে।

মঙ্গলবার (২৩ আগস্ট) দুপুরে উপজেলার বাংলাবাজার ইউনিয়নের ঘিলাতলী গ্রামে এই ঘটনা ঘটে।

১৮ বছর বয়সী ওই নববধূর নাম তাকমিনা আক্তার, তিনি উপজেলার বাংলাবাজার ইউনিয়নের ঘিলাতলী গ্রামের আবু তাহেরের মেয়ে ও বোগলাবাজার ইউনিয়নের সোনাছড়া গ্রামের প্রবাসী শামীমের স্ত্রী।

পারিবারিক সুত্রে জানাযায় , ৬মাস আগে মোবাইলের মাধ্যেমে বিয়ে হইছিল উপজেলার বোগলাবাজার ইউনিয়নের সোনাছড়া গ্রামের বিল্লাল মিয়ার ছেলে প্রবাসী শামীমের সাথে। মঙ্গলবার দুপুরে প্রবাসী স্বামী শামীমের সাথে মুঠোফোনে কথা বলার এক পর্যায়ে স্ত্রী তাকমিনা মন খারাপ হয়। তারপর তিনি সবার অজান্তে ঘরের সকল দরজা বন্ধ করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।

পরিবারের লোকজন ঝুলন্ত অবস্থায় তাকে দেখতে পেয়ে থানায় খবর দেন। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশ উদ্ধার করে। পরে প্রাথমিক সুরতহাল রিপোর্ট শেষে লাশটি থানায় নিয়ে আসা হয়।

দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ দেবদুলাল ধর বলেন, ‘খবর পেয়ে আমরা লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।