BD SYLHET NEWS
সিলেটসোমবার, ২৪শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ১২:২৭
আজকের সর্বশেষ সবখবর

সবাইকে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার তাগিদ ওমর সানীর


আগস্ট ১৮, ২০২২ ৪:৪১ অপরাহ্ণ
Link Copied!

বিডি সিলেট ডেস্ক:: বাংলাদেশি তারকাদের মধ্যে সোশ্যাল মিডিয়ায় সবচেয়ে বেশি অ্যাকটিভ কে? উত্তরটা সবারই জানা, তিনি একসময়ের জনপ্রিয় চিত্রনায়ক ওমর সানী। জীবনের নানা মুহুর্ত, নানা ঘটনা তিনি হামেশাই পোস্ট করেন ফেসবুকের পাতায়। সঙ্গে অনুরাগীদের দেন নানা বিষয়ে পরামর্শ।

সেই ধারাবাহিকতায় এবার সবাইকে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার তাগিদ দিলেন ওমর সানী।

বৃহস্পতিবার অভিনেতা তার ফেসবুকে লিখেছেন, ‘আমাকে যারা ফলো করেন তারা প্লিজ পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করবেন। আমি চেষ্টা করি খুব ভালোভাবে ইনশাআল্লাহ। আমরা কেউই পৃথিবীতে স্থায়ীভাবে থাকবো না। তাই নামাজটা শুরু করেন প্লিজ।’

ওর সানী আরও লিখেছেন, ‘আমার দাদা, দাদি বেঁচে নাই। বাবা-মা নাই, আত্মীয়স্বজনের অধিকাংশই নাই। আপনার হয়তো আছে, ভবিষ্যতে থাকবে না। অতএব আমরা যাই করি না কেন নামাজটা জরুরি!’

এর আগে মঙ্গলবার দেওয়া এক পোস্টে ডিমের দাম কমানোর উপায় বাতলে দেন এই অভিনেতা। অন্যান্য জিনিসপত্রের মতো কয়েক দিন হলো আশঙ্কাজনকভাবে বেড়েছে ডিমের দামও। এক হালি ব্রয়লার মুরগির ডিম কিনতে খরচা পড়ছে ৫০-৫৫ টাকা। যা এ যাবত কালের সর্বোচ্চ।

সেই কথা উল্লেখ করে ওমর সানী লেখেন, ‘এক দিন বা এক সপ্তাহ নয়, এক বছর ডিম না খেলেও মানুষ মরে যাবে না। ডিম পচনশীল দ্রব্য, এটা এক সপ্তাহ কেনা বন্ধ করে দিন, দেখবেন এর দাম কমে গেছে। চলেন তাই করি।’

এভাবে প্রতিনিয়ত সোশ্যাল মিডিয়ায় সক্রিয় থেকে অনুরাগীদের সঙ্গে যোগাযোগ রক্ষা করে চলেছেন ওমর সানী। পাশাপাশি চালু রেখেছেন অভিনয়। আগামীতে এই অভিনেতাকে মুক্তি প্রতীক্ষিত ‘সোনার চর’ নামে একটি সিনেমায় দেখা যাবে। সেখানে তার স্ত্রী মৌসুমীও রয়েছেন।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।