BD SYLHET NEWS
সিলেটমঙ্গলবার, ২০শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ২:১৭
আজকের সর্বশেষ সবখবর

আরব আমিরাতে সেপ্টেম্বরে বসছে তিন দিনব্যাপী উৎসব


আগস্ট ১৫, ২০২২ ৭:৪১ অপরাহ্ণ
Link Copied!

বিডিসিলেট ডেস্ক : সংযুক্ত আরব আমিরাতের শারজার এক্সপো সেন্টারে আয়োজিত হতে যাচ্ছে প্রবাসী উৎসব-২০২২। দেশে বৈধ পথে রেমিট্যান্স পাঠানোয় উৎসাহ দিতে আগামী ১৬, ১৭ ও ১৮ সেপ্টেম্বর এ আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে।

বৈধ পথে টাকা পাঠানোর মাধ্যমে দেশের রিজার্ভ বৃদ্ধি করায় প্রবাসীদের সম্মাননা ও বৈধ পথে টাকা পাঠানোর উপকারিতা ও দেশের কল্যাণের বিষয়ে জানাতে এ প্রবাসী উৎসবের আয়োজন করেছে আইডিয়া গ্যালারি ও সাহরা অ্যাডভার্টাইজিং এল এল সি। উৎসবকে কেন্দ্র করে মাসব্যাপী নানা কর্মসূচির মধ্যে রয়েছে যথাক্রমে ব্যাংক বাজার, স্টেকহোল্ডারদের সঙ্গে মিটিং (শারজাহ, রাস আল খাইমা, আবুধাবি), ডিজিটাল আর্ট প্রতিযোগিতা, ঐতিহ্যবাহী পিঠা প্রতিযোগিতা (ইভেন্টের অতিথিদের পরিবেশন করা), গানের আয়োজন (বাংলাদেশের স্থানীয় এবং আমন্ত্রিত শিল্পী), রেমিট্যান্স প্রেরক পুরস্কার (৭ বিভাগ), ‘রেমিটার্স লয়্যালটি’ প্রোগ্রাম চালু, রেমিট্যান্স ট্রান্সফার সেটআপ (আগ্রহী যে কেউ ইভেন্ট গ্রাউন্ড থেকে টাকা পাঠাতে পারেন) ও অননুমোদিত মোবাইল মানি ট্রান্সফারের বিরুদ্ধে সচেতনতা।

এ আয়োজনে সহযোগিতার আশ্বাস দিয়েছেন বাংলাদেশ কনস্যুলেট জেনারেল দুবাই। প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানটি উপভোগ করবেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংযুক্ত আরব আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আবু জাফর।

প্রবাসী উৎসবে সাবেক বাণিজ্যমন্ত্রী ফারুক খান, বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক, ইস্টার্ন ব্যাংক, এনসিসি ব্যাংক, পূবালী ব্যাংক, রূপালী ব্যাংক, অগ্রণী ব্যাংক, প্রাইম ব্যাংক, ব্র্যাক ব্যাংকের শীর্ষ নির্বাহীসহ দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা উপস্থিত থাকবেন।

১ সেপ্টেম্বর থেকে ১৮ সেপ্টেম্বর পর্যন্ত বৈধ পথে তথা যেকোনো ব্যাংক বা এক্সচেঞ্জের মাধ্যমে টাকা পাঠালে রয়েছে বিশেষ পুরস্কার। পুরস্কার গ্রহণের জন্য প্রবাসী উৎসব চলাকালে রসিদ দেখাতে হবে। এছাড়াও উৎসব থেকে দেশে টাকা পাঠিয়ে পুরস্কার জেতার সুযোগ রয়েছে।

এ অনুষ্ঠান প্রতিদিন সকাল ১০টা থেকে শুরু হয়ে রাত ১০টা এবং ব্যাংক বাজার কর্মসূচি বিকেল ৫টা থেকে রাত ১০টা পর্যন্ত চলবে।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।