BD SYLHET NEWS
সিলেটবুধবার, ২১শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ১০:১১
আজকের সর্বশেষ সবখবর

কাতারে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি তরুণের মৃত্যু


জুলাই ১৩, ২০২২ ৩:০১ অপরাহ্ণ
Link Copied!

বিডিসিলেট ডেস্ক : কাতারে সড়ক দুর্ঘটনায় এক প্রবাসী বাংলাদেশির মৃত্যু হয়েছে। সোমবার হার্ডওয়্যার দোকানের স্টোররুমে ডিউটিরত অবস্থায় দোকানের পেছনে গাড়ি ধাক্কা দিলে তার মৃত্যু হয়।

নিহত বিকাশ চন্দ্র সূত্রধরের গ্রামের বাড়ি নোয়াখালী বেগমগঞ্জ উপজেলার মুরাদপুর গ্রামে। তার মরদেহ হামাদ হাসপাতালের মর্গে রয়েছে।

সূত্র জানিয়েছে, ছোট বেলায় মা- বাবা হারায় বিকাশ। পরিবারে তার ১ বোন ও ৪ ভাই রয়েছে। কোম্পানি থেকে উপযুক্ত ক্ষতিপূরণ ও দ্রুত মরদেহ দেশে প্রেরণ করতে কাতারস্থ বাংলাদেশ দূতাবাসের সহযোগিতা কামনা করেছে বিকাশ চন্দ্র সূত্রধরের পরিবার।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।