BD SYLHET NEWS
সিলেটরবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৪:২৯
আজকের সর্বশেষ সবখবর

প্রধানমন্ত্রীর ত্রান তহবিলের চেক বিতরণ করলেন এমপি মিলাদ গাজী


জুন ১১, ২০২২ ৪:৫৫ অপরাহ্ণ
Link Copied!

নবীগঞ্জ প্রতিনিধি :: আজ শনিবার (১১ই জুন) দুপুরে নবীগঞ্জের দেবপাড়ায় ক্যান্সার, হ্নদরোগ, কিডনি রোগে আক্রান্ত মানুষের মাঝে প্রধানমন্ত্রীর ত্রান তহবিল থেকে প্রাপ্ত দুরারোগ্য রোগে আক্রান্ত রোগীদের জন্য অনুদানের চেক বিতরণ রেখেছেন হবিগঞ্জ ১ আসনের সংসদ সদস্য( নবীগঞ্জ বাহুবল) গাজী মোহাম্মদ শাহনওয়াজ মিলাদ এমপি।

এসময় এলাকার আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ সহ এলাকার প্রবীন গনমান্য ব্যক্তিবৃন্দ উপস্থিত ছিলেন।

জানা যায়, প্রতি মাসে নিজ আসন নবীগঞ্জ বাহুবল উপজেলার বিভিন্ন ইউনিয়নের অসহায় ও মেহনতী মানুষ নিজ বাসভবনে ভিড় করছেন অনুদানের চেক নিতে যাদের মধ্যে কেউ ক্যান্সার, হ্নদরোগ, কিডনি রোগে আক্রান্ত।

এ ব্যাপারে হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহনওয়াজ মিলাদ এমপি জানান, প্রতি মাসে কিডনি ক্যান্সার, হার্টজনিত দুরারোগ্য রোগে আক্রান্ত রোগীর মাঝে গনতন্ত্রের মানসকন্যা পরিবর্তন ও উন্নয়নের অগ্রদূত জননেত্রী শেখ হাসিনার (প্রধানমন্ত্রীর ত্রান তহবিল থেকে) প্রায় ২০ লক্ষ টাকার অনুদান বিতরণ করছি। এই শেখ হাসিনার সরকার গন মানুষের উন্নয়নে কাজ করে। জনবান্ধব এই সরকার মানুষের পাশে দাঁড়ায়।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।