BD SYLHET NEWS
সিলেটবৃহস্পতিবার, ১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১০:৫০
আজকের সর্বশেষ সবখবর

হবিগঞ্জে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার


জুন ৬, ২০২২ ১:১৪ অপরাহ্ণ
Link Copied!

নবীগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার গজনাইপুর ইউনিয়নের রামলোহ গ্রামের চুনু মিয়া (৪২) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।

রবিবার (৫ জুন) বিকলে গোপলার বাজার তদন্ত কেন্দ্রের একদল পুলিশ বসতঘর থেকে চুনু মিয়ার লাশ উদ্ধার করে। চুনু মিয়া ওই গ্রামর ইয়াজ আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার দুপুরে চুনু মিয়াকে বসত ঘরের তীরের সাথে রশি দিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পায় তার পরিবারের সদস্যরা। খবর পেয়ে গোপলার বাজার তদন্ত কেন্দ্রের পুলিশ পরিদর্শক সামছুদ্দিন খানের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে লাশ উদ্ধার করে। চুনু মিয়া আত্মহত্যা করেছে বলেই ধারণা করা হচ্ছে। তবে আত্মহত্যার সঠিক কারণ জানা যায়নি।

এ প্রসঙ্গে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ডালিম আহমদ বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছে। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।