BD SYLHET NEWS
সিলেটরবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৪:৪৫
আজকের সর্বশেষ সবখবর

নবীগঞ্জে কলেজছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার


জুন ২, ২০২২ ৬:২১ অপরাহ্ণ
Link Copied!

হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের নবীগঞ্জ পৌর এলাকার কানাইপুর গ্রামে কলেজছাত্র বিপ্লব ঘোষ (১৮) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে নবীগঞ্জ থানাপুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে পরিবারের লোকজন বিপ্লব ঘোষের ঝুলন্ত লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে নবীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে।

বিপ্লব ঘোষ নবীগঞ্জ পৌর এলাকার কানাইপুর গ্রামের বিধু ভূষন ঘোষের ছেলে। তিনি নবীগঞ্জ সরকারি কলেজের দ্বাদশ শ্রেণির ১ম বর্ষেও ছাত্র।

এ ব্যাপারে এস আই আবু সাঈদ জানান, নিজ বসতঘরে তীরের সাথে গলায় রশি লাগানো ঝুলন্ত অবস্থায় বিপ্লব ঘোষের লাশ উদ্ধার করা হয়েছে। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। এটি আত্মহত্যা না অন্য কিছু খতিয়ে দেখা হচ্ছে।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।