BD SYLHET NEWS
সিলেটবৃহস্পতিবার, ২৭শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ভোর ৫:৪০
আজকের সর্বশেষ সবখবর

সন্ধান মিলেছে নেপালের সেই নিখোঁজ বিমানের


মে ২৯, ২০২২ ৬:০৬ অপরাহ্ণ
Link Copied!

আন্তর্জাতিক ডেস্ক:: নেপালের তারা এয়ারের নিখোঁজ দুই ইঞ্জিন বিশিষ্ট ৯-এনএইটি যাত্রীবাহী বিমানের সন্ধান মিলেছে। রোববার সকালের দিকে দেশটির পার্বত্যাঞ্চলীয় মুসতাং জেলায় বিমানটি বিধ্বস্ত হয়েছে বলে দেশটির বিমানবন্দরের কর্মকর্তারা জানিয়েছেন। তারা বলেছেন, মুসতাংয়ের কোওয়াং গ্রামের কাছে বিধ্বস্ত বিমানটির সন্ধান পাওয়া গেছে।

ত্রিভূবন আন্তর্জাতিক বিমানবন্দরের প্রধান কর্মকর্তা বলেছেন, বিমানের আরোহীদের ব্যাপারে এখনও নিশ্চিত কোনও তথ্য পাওয়া যায়নি। দুর্ঘটনাস্থলে পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে।

নেপালের সেনাবাহিনীকে দেওয়া স্থানীয়দের তথ্য অনুযায়ী, তারা এয়ারের বিমানটি মানপতি হিমালের পাদদেশের নিচে লামচে নদীর মুখে বিধ্বস্ত হয়েছে। দেশটির সেনাবাহিনীর মুখপাত্র নারায়ণ সিলওয়াল বলেছেন, স্থল এবং আকাশ পথ থেকে দুর্ঘটনাস্থলে যাচ্ছে নেপালে সেনাবাহিনী।

এর আগে, রোববার সকালের দিকে ৪ ভারতীয়, তিন জাপানি নাগরিকসহ ২২ আরোহীকে নিয়ে তারা এয়ারের ৯৯-এনএইটি বিমানটি নিখোঁজ হয়। বিমানবন্দর কর্তৃপক্ষ বলছে, পোখারা থেকে জমসমের উদ্দেশে উড্ডয়নের ১০মিনিট পর সকাল ৯টা ৫৫ মিনিটের দিকে বিমানটির সঙ্গে রাডারের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ার আগ মুহূর্তে বিমানটি মুসতাং জেলার লেতে এলাকার আকাশে ছিল।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।